রাজধানীর মিরপুরে সার্জেন্ট কর্তৃক সাংবাদিক লাঞ্ছিত
রাজধানীর মিরপুর-১ নাম্বার নিউ মার্কেটর সামনে অসৎ উপায় অবলম্বন করে সিএনজি ছেড়ে দেওয়ার বিষয়ে তথ্য পেয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে সার্জেন্ট পুলিশ কর্তৃক এক সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে।
বুধবার (২৫ জুন ২৫) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর-১ নাম্বারের ট্রাফিক ইন্সপেক্টর জুবায়ের হাসান। এরআগে, গত রোববার (২২ জুন ২৫) বিকাল ৪.৪৫ মিনিটে মিরপুর-১ নাম্বারের নিউ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক বাহাউদ্দীন তালুকদার দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকায় নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সদস্য।
অভিযুক্ত পুলিশ সদস্য হলেন ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর জোনে কর্মরত সার্জেন্ট নাসিফ হাসান। সাংবাদিক বাহাউদ্দীন তালুকদার জানান, মিরপুর-১ নাম্বার নিউ মার্কেটর সামনে অসৎ উপায় অবলম্বন করে সিএনজি ছেড়ে দেওয়ার বিষয়ে তথ্য পেয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে সার্জেন্ট নাসিফ হাসান'কে সাংবাদিক পরিচয় দিয়ে মডেল আউট (ঢাকা মেট্রো থ ১৩-৪৯৯৫) সিএনজি ছেড়ে দেওয়ার বিষয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি ডিউটিতে আসার আগে থেকে আমার মাথা গরম হয়ে আছে, আমার মাথা গরম করেন না। মাথা গরম করলে অনেক কিছু হয়ে যাবে বলে হুশিয়ারী দেন।
পুলিশের ওই কর্মকর্তা বাহাউদ্দীন তালুকদারের কাছে জানতে চান, 'ওই আসছিস কেন?' পরে তিনি পুলিশ কর্মকর্তাকে বলেন, 'আপনি তুই তুকারি করে বলছেন কেন?' এতে ক্ষুব্ধ হয়ে পুলিশের ওই কর্মকর্তা বলেন, পুলিশকে হয়রানি করা ও পুলিশের কাজে বাঁধা দেওয়ার বিষয়ে মামলা দিয়ে থানায় ঢুকিয়ে দিবো। অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
সার্জেন্ট নাসিফ হাসান বলেন, একাধিকবার ফোন দেওয়ার পর রিসিভ করে বলেন আমি এখন ব্যস্ত আছি। এখন বক্তব্য দিতে পারবো না। কিছু সময় পরে আপনাকে ফোন দিচ্ছি। পরে আর ফোন দেননি।
এমএসএম / এমএসএম
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত