ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

উন্নত রাষ্ট্র গড়তে যুবসমাজকে রাখতে হবে মাদকমুক্ত: স্বরাষ্ট্র উপদেষ্টা


শেখ নাহিদ photo শেখ নাহিদ
প্রকাশিত: ২৬-৬-২০২৫ দুপুর ৩:৭

যেকোনো রাষ্ট্রের উন্নয়নে সবচেয়ে বড় শক্তি কর্মক্ষম যুবসমাজ— আর এই যুবশক্তিকে মাদকমুক্ত রাখতে না পারলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৬ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫’ উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আধুনিক প্রযুক্তি ও দক্ষতায় সমৃদ্ধ তরুণ প্রজন্মই পারে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে রূপান্তর করতে। কিন্তু দুঃখজনকভাবে দেশে মাদক চোরাচালানে নারী, শিশু ও কিশোরদের ব্যবহার করা হচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি।”

তিনি জানান, বর্তমানে নতুন প্রজন্মকে রক্ষা করতে সরকার বহুমুখী উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (কর্মকর্তা-কর্মচারী) অস্ত্র ব্যবহার নীতিমালা-২০২৪’ প্রণীত হয়েছে। প্রথম ব্যাচের অস্ত্র চালনার প্রশিক্ষণও সম্পন্ন হয়েছে। এতে অভিযান পরিচালনায় সাফল্য আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

এছাড়া, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের লক্ষ্যে সাতটি বিভাগীয় শহরে ১ হাজার ৪০০ কোটি টাকা ব্যয়ে নিরাময় কেন্দ্র নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে বলে জানান উপদেষ্টা। পাশাপাশি ভবিষ্যতে বিভাগীয় পর্যায়ে পৃথক কারাগার স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী বলেন, “মাদক এক ব্যক্তিকে নয়, পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। সামাজিক প্রতিরোধ ব্যবস্থা এখন দুর্বল হয়ে গেছে, এটিকে শক্তিশালী করতে হবে।”

সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, “বাংলাদেশে মাদকের উৎপাদন না থাকলেও পাশ্ববর্তী দেশ থেকে এর চোরাচালান হয়। সীমান্ত এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে।”

অনুষ্ঠানে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়। মাদকবিরোধী উদ্যোগে অনন্য অবদানের জন্য দুইটি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয় এবং প্রকাশ করা হয় 'Annual Drug Report 2025'।

দিবসটি উপলক্ষে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপদেষ্টা এবং পরবর্তীতে মাদকবিরোধী স্টল ঘুরে দেখেন।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার