গাজীপুরে ছাত্রদলের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার শুরুর প্রথম দিনে কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে মাস্ক, কলম ও পানির বোতল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল থেকে কলেজের সামনে পরীক্ষার্থীদের সহায়তায় মাঠে নামে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। তারা পরীক্ষার হল খুঁজে পেতে সাহায্য করেন, সিট প্ল্যান দেখিয়ে দেন এবং মুখে মাস্ক পরতে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। এই আয়োজনে শতাধিক পরীক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ ও স্বাস্থ্য সুরক্ষা কিট বিতরণ করা হয়। শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় কলম, পেনসিল, স্কেল, নোটবুক, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে এ কর্মসূচিতে নেতৃত্ব দেন সাবেক যুগ্ম আহ্বায়ক রাফসানজানি খন্দকার সজল, নয়ন দেওয়ান , রুহুল আমিন সাব্বির, আর এস সাহারা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ উদ্যোগ প্রসঙ্গে রাফসানজানি খন্দকার সজল বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীবান্ধব রাজনীতিতে বিশ্বাস করে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে থেকে আমরা যে সেবা কার্যক্রম চালু করেছি, তা পরীক্ষার শেষদিন পর্যন্ত অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, আমরা চাই ছাত্রদের পাশে থাকতে। শুধু রাজনীতি নয়, শিক্ষার্থীদের প্রয়োজনীয় সময়ে সহায়তা করা আমাদের দায়িত্ব। এই শিক্ষা উপকরণ ও হেলথ কিট তাদের প্রস্তুতিতে যেমন সহায়তা করবে, তেমনি স্বাস্থ্য সচেতনতাও বৃদ্ধি পাবে।
এদিকে, ছাত্রদলের এই মানবিক কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন পরীক্ষার্থী, অভিভাবক এবং কলেজের শিক্ষকরা। তারা প্রত্যাশা করেন, ভবিষ্যতেও ছাত্রদলের এমন শিক্ষার্থীবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত