ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

দিনের শুরুতেই তাইজুল-রানার ৩ শিকার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-৬-২০২৫ দুপুর ১২:২১

একেবারে হতাশার এক দিন কাটিয়ে গতকাল মাঠ ছেড়েছিল বাংলাদেশ। ওই সময়েই স্বাগতিক শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ৫৩ রানের লিড দাঁড়ায়। ব্যাকফুটে থাকা বাংলাদেশ আজ (শুক্রবার) কলম্বো টেস্টের তৃতীয় দিনের শুরুটা ভালোই পেল। দিনের ষষ্ঠ ও অষ্টম ওভারে জোড়া আঘাত হেনেছেন স্পিনার তাইজুল ইসলাম। খানিক বাদেই তার দলে যোগ দিয়েছেন নাহিদ রানা। ফলে ৩৩৫ রানে পঞ্চম উইকেট হারিয়েছে লঙ্কানরা।

ব্যক্তিগত স্পেলের টানা দুই ওভারেই দুজনকে ফিরিয়েছেন তাইজুল। তার প্রথম শিকার টানা দ্বিতীয় টেস্টে দেড়শ পেরোনো লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা। গল টেস্টে তার করা ১৮৭ রানের ইনিংস লঙ্কানদের আক্ষেপ বাড়িয়েছে, তবে সেটি নিশাঙ্কার টেস্টের ব্যক্তিগত সেরা ইনিংস। আজ করলেন দ্বিতীয় সর্বোচ্চ ১৫৮ রান। ২৫৪ বলের এই ইনিংস ডানহাতি ব্যাটার সাজান ১৯টি চারের সাহায্যে। তাইজুলের হালকা বাঁক খাওয়া বলে খেলতে গিয়ে শর্ট কাভারে এনামুল হক বিজয়কে ক্যাচ দেন নিশাঙ্কা।

এক ওভার পরে আক্রমণে আবারও সফল তাইজুল। তার বলে এলবিডব্লু হয়েছেন লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। রিভিউ নিয়েও তিনি সফল হননি। আউট হলেন ৭ রান করে। সতীর্থদের যাওয়া-আসা দেখছিলেন গতকাল শেষ বিকেলে নাইটওয়াচম্যান হিসেবে ক্রিজে আসা প্রবাথ জয়সুরিয়া। নিজের ত্রয়োদশ ওভারে এসে কামিন্দু মেন্ডিসের ব্যাটে দুটি চার হজম করেন নাহিদ রানা।

১১ রান খরচের পর তিনি ভাগে পেলেন প্রবাথকে। রানার লাফিয়ে ওঠা বলে ব্যাট চালিয়ে তিনি স্লিপে মেহেদী মিরাজকে ক্যাচ দিয়েছেন। দ্বিতীয় চেষ্টায় তালুবন্দি হয়ে ১০ রানে ফিরলেন প্রবাথ। প্রায় সমানে রান বিলানোর পর এবারের লঙ্কা সফরে প্রথম উইকেট পেলেন রানা। আগের গল টেস্টেও তিনি ধারহীন বল করেছিলেন, যা অব্যাহত ছিল কলম্বোতেও।

এর আগে দিনের শুরুতেই ব্যক্তিগত দেড়শ পূরণ করেন নিশাঙ্কা। এই মুহূর্তে ২১ রানে ক্রিজে আছেন কামিন্দু। ইতোমধ্যে ৮৮ রানের লিড পেয়েছে লঙ্কানরা। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৩ উইকেট নিয়েছেন তাইজুল। 

এমএসএম / এমএসএম

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল