ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নেত্রকোনার বারহাট্টায় কাঁচা রাস্তা পাকা করণের দাবিতে মানববন্ধন


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ২৭-৬-২০২৫ দুপুর ৪:৩৪

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় সাহতা ইউনিয়নের দরুন সাহতা নয়াপাড়া গ্রামে কাঁচা রাস্তা পাকা করণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (২৭ জুন) বেলা ১২টায় বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের দরুন সাহতা গ্রামের বাসিন্দারা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে এলাকাবাসীরা জানান,জেলার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নে বেশিরভাগ রাস্তা গুলো রাস্তা পাকাকরণ হয়েছে। অথচ আমাদের গ্রামে আজ ৫৪ বছর ধরে এই কাঁচা রাস্তাটি পাকাকরণ হয়নি। এই এলাকায় ১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, বর্ষাকালে তারা সবচেয়ে বেশি দূর্ভোগে পড়ে। অনেক সময় কাচাঁ রাস্তা বৃষ্টিতে ভিজে মাটি পিচ্ছিল হয়ে রাস্তায় দুর্ঘটনা ঘটে। এছাড়াও এই এলাকায় কোনো অগ্নিকান্ডের ঘটনা ঘটলেও ফায়ার সার্ভিস আসতে পারে না। তাই আমাদের এলাকার মানুষের দাবি  দীর্ঘদিনের কাঁচা রাস্তাটি পাকাকরণ চাই।

এ সময় স্থানীয় বাসিন্দা ডাঃ মুজিবর রহমান ও চুন্নু মিয়াসহ আরও অনেকেই বলেন,স্বাধীনতার এতো বছরেও এই গ্রামে ৫ হাজার মানুষের দূর্ভোগ দমাতে দেড় কিলোমিটার রাস্তা পাকাকরণ হয়নি,স্থানীয় জন প্রতিনিধিদের বৈষম্যের কারণে। 

এলাকাবাসী আরো জানান,শুধু মাত্র ভোটের সময় এলেই তারা প্রতিশ্রুতি দিয়ে যায়। কিন্তু ভোটের পর জনপ্রতিনিধিরা আর খবর নেই। তাই বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে এলাকাবাসীর প্রাণের দাবি এই দেড় কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করণের জোর দাবি করেন। 

এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন,এলাকার ছাত্র, শিক্ষক,রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত