এনআরবিসি ব্যাংকে ক্রেডিট রেটিং ও মূলধন ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
এনআরবিসি ব্যাংকে ক্রেডিট রেটিং সিস্টেম এবং ক্যাপিটাল ম্যানেজমেন্ট টেকনিক বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৮ জুন, ২০২৫ ট্রেনিং ইনস্টিটিউটে কর্মশালাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো.তৌহিদুল আলম খান। কর্মশালায় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) কবীর আহমেদ ও হারুনুর রশীদ; ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান তনুশ্রী মিত্র, রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান ও চিফ রিস্ক অফিসার সিরাজুল আমিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মশালাটিতে ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের কর্মকর্তারা অংশ নেন।
কর্মশালায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান বলেন, ব্যাংকের সম্পদের ঝুঁকি সর্বনিম্ন পর্যায়ে রাখতে কর্মকর্তাদের ক্রেডিট রেটিং এবং মূলধন ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকতে হবে। ঋণ শৃঙ্খলা যথাযথ পরিপালনের মাধ্যমে গুণগত মানসম্পন্ন ঋণ বাড়াতে হবে। মানসম্পন্ন ঋণ যেমন ব্যাংকের মুনাফা নিশ্চিত করবে তেমনি মূলধনের উপর চাপ কমিয়ে টেকসই অগ্রগতিতে সহায়তা করবে।
এমএসএম / এমএসএম
এনআরবিসি ব্যাংকের বরিশাল জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত
বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো
‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, মিডিয়া ও যোগাযোগ বিভাগের ২০ বছর পূর্তি
সাশ্রয়ী মূল্যে বিশেষ সুবিধাসহ টেলিটকের ‘পেশাজীবী প্যাকেজ’ উদ্বোধন
এনআরবিসি ব্যাংকের আয়োজনে প্রকাশ্যে ঋণ পেলেন বাগেরহাটের মৎস্যজীবীরা
আনসার মহাপরিচালকের উদ্বোধনে ৫২০ নারী ভিডিপির সদস্যের জাপানি ভাষা প্রশিক্ষণ শুরু, লক্ষ্য বৈশ্বিক কর্মসংস্থান
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক রোবোটিক রিহ্যাবিলিটেশন প্রশিক্ষণ শুরু
গবেষণা, উদ্ভাবন ও মেধাস্বত্ব সুরক্ষায় ইউএপি-ডিপিডিটির সমঝোতা স্মারক সই
কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি
‘অর্থ আইন-২০২৬: নতুন করনীতি, আয়কর ও ভ্যাট আইনের বাস্তব প্রয়োগ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার
হযরত শাহজালালে ‘প্রোটোকল বাণিজ্য’: ভোগান্তিতে সাধারণ যাত্রী, প্রশ্নের মুখে সেবার মান