ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে নাচোলে ভ্যানচালক রাজুকে গলাকেটে হত্যার মূল আসামি সহ ৩ জন আটক


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৬-২০২৫ দুপুর ৩:৪৯

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভ্যানচালক রাজু আহমেদকে গলাকেটে হত্যার পর অটো চার্জারভ্যান ছিনতাইয়ের ঘটনায় মূল হত্যাকারী খাদেমুল ইসলাম মধুসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ছিনতাই হওয়া চার্জারভ্যানসহ ৩টি চোরাই ভ্যান উদ্ধার করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৬ জুন) মধুকে নিলফামারী থেকে গ্রেফতার করা হয়। আজ শনিবার দুপুরে জেলা পুলিশ আয়োজিত প্রেসব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।

প্রেসব্রিফিংয়ে তিনি জানান, গত ২২ জুন রবিবার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের পারিলা চাঁনপুকুর গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে ভ্যানচালক রাজু আহমেদকে নিলফামারী জেলার কিশোরগঞ্জ থানার তরিকুল ইসলামের ছেলে খাদেমুল ইসলাম মধু অতিরিক্ত মদ পান করালে সে অজ্ঞান হয়ে পড়ে।

মাদকাসক্ত মধুর বাড়ি নিলফামারী হলেও সে নাচোলে বিয়ে করে সেখানে বসবাস করে আসছিল।

এসময় মুধু রাজুকে ধারালো ছুরি দিয়ে গলাকেটে হত্যার পর তার অটোচার্জার ভ্যানটি নিয়ে পালিয়ে যায় এবং সেটি ১৪ হাজার টাকার বিক্রি করে নিলফামারী পালিয়ে যায়।

পরে জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি ও নাচোল থানা পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে যৌথ অভিযান চালিয়ে বৃহস্পতিবার মূল হত্যাকারী মধুকে নিলফামারী থেকে গ্রেফতার করে। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী ছিনতাইকৃত ভ্যান কেনার অভিযোগে নাচোল উপজেলার ফতেপুর মসজিদপাড়া গ্রামের মেকার আমানত আলী ও তার ছেলে আমিনুর রহমানকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত অটোচার্জার ভ্যানসহ আরও ২টি চোরাই ভ্যান উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত বাবা-ছেলে চোরাই মালামাল কেনাবেচার সাথে জড়িত বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।

গ্রেফতারকৃতদের আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক