ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে জামায়াতের গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৮-৬-২০২৫ বিকাল ৫:১১

সিরাজগঞ্জের রায়গঞ্জে জামায়াতের মনোনীত এমপি প্রার্থীর গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেল ৪ টার দিকে উপজেলার ব্রাহ্মগাছা  বাজার চত্বরে ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এক সুশৃঙ্খল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ব্রাহ্মগাছা ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমির ডা: মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. বেলাল হোসেন এবং ব্রাহ্মগাছা ইউনিয়ন উত্তর শাখা ছাত্র শিবিরের সভাপতি মো. আশিক মাহমুদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জামায়াতের মনোনীত সিরাজগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী প্রফেসর শায়খ ড. মাওলানা মোহাম্মদ আব্দুস সামাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা নাসির উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মো. আলী মর্তুজা, সেক্রেটারি ডা. এস এম মুনসুর আলী, অফিস সম্পাদক জাকারিয়া হোসেন, কর্মপরিষদ সদস্য মো. গোলাম আজম, রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক খান জুবায়ের প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, "মানুষ যখন মানুষের দাসত্বে জড়িয়ে পড়ে, তখন তার জীবন থেকে শান্তি ও সুবিচার বিদায় নেয়। তাই সকল প্রকার শোষণ ও জুলুম থেকে মুক্ত হয়ে ইসলামী আদর্শ অনুযায়ী আল্লাহর বিধানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে।"
 "জামায়াতে ইসলামী একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চায়, যেখানে সকল নাগরিকের অধিকার ও মর্যাদা রক্ষা পাবে এবং কারো উপর অন্যায়ভাবে কর্তৃত্ব আরোপ করা হবে না। আল্লাহর দাসত্বই মানুষের প্রকৃত মুক্তির পথ, যা আত্মমর্যাদা, স্বাধীন চিন্তা ও ন্যায়বিচারের পূর্ণ স্বাদ দেয়।"

এ সমাবেশে জামায়াতে ইসলামীর রায়গঞ্জ উপজেলা, ব্রহ্মগাছা ইউনিয়ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ শতাধিক সমর্থক এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২