ভবিষ্যতের বাংলাদেশ গড়তে ৩১ দফার বিকল্প নেই” নেত্রকোনায়- এটিএম আব্দুল বারী ড্যানী
বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার রূপরেখা বাস্তবায়নে বিএনপির প্রস্তাবিত ৩১দফার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী। শুক্রবার বিকেলে নেত্রকোনার বারহাট্টা উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির ৩১ দফা প্রচার-প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন,“দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই জাতীয় প্রয়োজনে যে ৩১ দফা ঘোষণা করেছিলেন, তা ভবিষ্যতের একটি বৈষম্যহীন,গণতান্ত্রিক ও নাগরিক-অধিকারভিত্তিক রাষ্ট্র নির্মাণের মূল রূপরেখা। সেই বার্তা জনমানুষের কাছে পৌঁছে দিতে আমরা এই প্রচারণা চালাচ্ছি।
এটিএম আব্দুল বারী আরও বলেন,রাষ্ট্রক্ষমতা পরিবর্তনের বৈধ উপায় হচ্ছে নির্বাচন। কিন্তু দীর্ঘদিন ধরে ক্ষমতাসীনরা ভোটাধিকার হরণ করে জবরদস্তির মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চায়। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন নির্বাচনের মাধ্যমে হয়নি,হাজারো শহীদের রক্ত ও ত্যাগের বিনিময়ে এই পতনের প্রেক্ষাপট তৈরি হয়েছে। শুধুমাত্র সরকার পরিবর্তন নয়, নতুন ভিত্তির উপর দাঁড় করাতে হবে একাত্তর, নব্বই এবং ২০২৪ সালের আন্দোলনের চেতনায়। এর জন্য জাতীয় ঐকমত্য গড়ে তোলাই এখন সময়ের দাবি।
এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহিদ আহমেদ আনসারী,জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন খান,জেলা উলামাদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির,বারহাট্টা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর নয়ন,উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান জামাল, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুদ তালুকদার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ,যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক রঞ্জু, উপজেলা উলামাদলের সভাপতি মাহাবুবুর রহমান কাজল ও সম্পাদক হাফেজ মোঃ ফয়জুল্লাহ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল ইসলাম শেখ, যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান খান চন্দন,কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন এবং সদস্য সচিব তানভীর হাসান মুন্না প্রমুখ।
এই কর্মসূচির মাধ্যমে বিএনপি জনগণের মাঝে তাদের রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তা পৌঁছে দিতে চায় বলে নেতারা জানান।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়