ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

গাকৃবিতে কেন্দ্রীয় বাঁধনের বার্ষিক সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২৮-৬-২০২৫ বিকাল ৫:৪৮
জমকালো আয়োজনের মধ্য দিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ এর কেন্দ্রীয় পরিষদের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর-২০২৫। বাঁধন কেন্দ্রীয় পরিষদের আয়োজনে এবং গাকৃবির সার্বিক সহযোগিতায় শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে সকাল ১০টায় এ অনুষ্ঠান উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বাঁধন শাখার সভাপতি মোঃ শামীম গাজী। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার উপাচার্য প্রফেসর ড. এ. এনএম. মেশকাত উদ্দিন, গাকৃবির উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ এবং আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমান উল্লাহ। 
 
এ সময় ২০২৫-২৬ বর্ষের কেন্দ্রীয় বাঁধনের সভাপতি নিযুক্ত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এস.এম কামরুজ্জামান কাফি এবং সাধারণ সম্পাদক নিযুক্ত হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আহমেদ রেজা জুনায়েদ। 
 
অনুষ্ঠানের প্রধান আলোচক বাকৃবি উপাচার্য ১৯৫২ থেকে ২৪’র জুলাই বিপ্লবে আত্মত্যাগকারী সকলের নাম শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, “বাঁধন কেবল একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে রক্ত দান নয়, বরং এখানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়েরও ব্যবস্থা রয়েছে।” 
 
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বাঁধনকে মানবিক সংগঠন উল্লেখ করে বলেন, বাঁধন শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এ বাঁধন সমাজ বিনির্মাণ তথা সমাজ পরিবর্তনে অগ্রণী ভূমিকা রাখে।  
 
উল্লেখ্য, ১৯৯৭ সালের ২৪ অক্টোবর প্রতিষ্ঠা লাভের পর আজ পর্যন্ত বাঁধন প্রায় ১১ লাখ ২০ হাজার ব্যাগ রক্ত দান করেছে এবং বর্তমানে ৯২টি শিক্ষাপ্রতিষ্ঠানে, ১৬টি জোন, ১৪৮টি ইউনিট ও ১৪টি পরিবারের মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত