শ্রীপুরে বিএনপি'র ওয়ার্ড কমিটির নির্বাচন অনুষ্ঠিত
মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির নির্বাচন অনুষ্ঠিত হয়। শনিবার দিনব্যাপী উপজেলার নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে উৎসব মুখর পরিবেশে উপজেলার গয়েশপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিকেলে ভোট গননা শেষে জেলা নেতৃবৃন্দ ফলাফল ঘোষনা করেন।
নির্বাচনে ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সভাপতি পদে ১০৮ ভোটের মধ্যে মোঃ সিরাজুল ইসলাম ও আব্দুর রশিদ উভয় ৫২ টি করে ভোট পেয়ে ড্র হন অন্যদিকে ৫ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক পদে ৯৭ ভোটের মধ্যে সিরাজুল ইসলাম ও রফিকুল ইসলাম উভয় ৪৬ টি করে ভোট পেয়ে ড্র হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপি আহ্বায়ক আলী আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামসুর রহমান,শ্রীপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য বদরুল আলম হিরো, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিমসহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
জানা যায়,সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে সমান ভোট পেয়ে ড্র হয়েছে যারা তাদের বিষয়ে পরবর্তীতে জেলা কমিটির সিদ্ধান্ত নিয়ে জানানো হবে।
এমএসএম / এমএসএম
লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ