পটুয়াখালী আদালত প্রাঙ্গনে হামলার ঘটনায় মামলা
পটুয়াখালীতে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত প্রাঙ্গনে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। দ্রুত বিচার এমপি মামলা নং ৪২/২০২৫। রবিবার দুপুরে মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী সদর থানাকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইসরাত জাহান মৌমী এ আদেশ প্রদান করেন। জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাড.শরীফ মোঃ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। গত বৃহস্পতিবার আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আদালতে ২১ জনের নামে ও অজ্ঞাতনামা ৪০/৫০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন জেলা আইনজীবী সমিতির লাইব্রেরী সম্পাদক, পটুয়াখালী, অ্যাড, মো. মজিবুল হক বিশ্বাস।
মামলার এজাহারে বলা হয়, গত ২৫ জুন বুধবার দুপুরে কয়েকজন আসামি জিআর ১২৭/২০২৫ (কলাপাড়া) নম্বর মামলায় পটুয়াখালী বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হইলে আদালত উভয়পক্ষের শুনানী শেষে ২ (দুই) জন আসামিকে C/W মূলে জেল হাজতে প্রেরণ করেন এবং বাকী আসামিদের জামিনে মুক্তির আদেশ প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামীরা এবং তাদের সাথে আসা অজ্ঞাতনামা ৪০/৫০ জন সন্ত্রাসী আসামিপক্ষের আইনজীবী আবদুল্লাহ আল নোমানের প্রত্যক্ষ মদদ ও উস্কানিতে আদালতের বারান্দায় হট্টগোল শুরু করে। আসামিরা আদালতে রাষ্ট্রপক্ষের নিয়োজিত আইনজীবীদের অকথ্যভাষায় গালিগালাজ করে ও দেখে নেওয়ার হুমকি দেন। পরে আদালত ভবনের নীচ তলার গেটে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের দেখতে পেয়ে ১ নম্বর আসামি আমিনুল ইসলাম মহসিন তালুকদারের নেতৃত্বে ত্রাস-তাণ্ডব সৃষ্টি করে 'ধর-ধর' বলে ডাক-চিৎকার করে অতর্কিত হামলা চালিয়ে জনমনে আতংক সৃষ্টিসহ ভীতিকর ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করে৷ এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের উপর আক্রমণ করতে উদ্যত হলে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক আসামিদের নিবারনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। আইনজীবীরা তাদের হামলার হাত থেকে রক্ষা পেতে জেলা আইনজীবী সমিতির মূল ভবনে আশ্রয় নিলে আসামীরা সেখানে ২য় দফা হামলা চালিয়ে আইনজীবী সমিতির দরজা-জানালা ভাংচুর করে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীদেরকে খুন-জখমের ভয়ভীতি দেখায় ও কিভাবে ওকালতি করে তাহা দেখে নিবে বলে হুমকি দেয়।
পরে জেলা আইনজীবী সমিতির সভার সিদ্ধান্ত অনুযায়ী মামলা করা হয়।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র্যালি ও আলোচনা সভা
Link Copied