রূপগঞ্জে মানববন্ধনে অংশ নেওয়ায় দোকানের কর্মচারীকে পেটালো যুবদল নেতার ভাই
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচিত হত্যাকান্ড শান্ত সরকার হত্যা মামলার আসামীদের শাস্তি ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনে অংশ নেওয়ায় মামলার আসামি যুবদল নেতা আসাদ ফকিরের ছোট ভাই আনোয়ার হোসেন নামে এক দোকানের কর্মচারীকে পিটিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ গত শনিবার বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের হিরনাল এলাকায় এ ঘটনা ঘটে। এসময় মামলার আসামিরা শান্ত হত্যা মামলার বাদী সালাউদ্দিন সরকারকে মামলা তুলে নিতে হুমকি প্রদান করেন। রবিবার সকালে এই ঘটনায় সালাউদ্দিন সরকার বাদী হয়ে রূপগঞ্জ থানা একটি অভিযোগ দেন৷
সালাউদ্দিন সরকার জানান, গত ১১ এপ্রিল বিকেল ৫টায় তার ভাতিজা শান্ত সরকারকে দাউদপুরের জিন্দা এলাকায় হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে হত্যা করা হয়। এ ঘটনায় সালাউদ্দিন সরকার বাদী হয়ে দাউদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদ ফকির (৪০), তার ভাই নাঈম ফকির (৩৭), রানা ফকির (৩৫), রোকনউদ্দিন (৪০)সহ ১৭ জনকে নামীয় ও অজ্ঞাত আরো ৭/৮জনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। গত গত ২২ এপ্রিল এই ঘটনায় সালাউদ্দিন সরকার ও এলাকাবাসী মামলার আসামিদের শাস্তি ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন। সালাউদ্দিন সরকারের দোকানের কর্মচারী আনোয়ার হোসেন এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। গত শনিবার বিকেলে আনোয়ার হোসেন দোকান থেকে বাড়িতে যাচ্ছিল। এসময় আনোয়ার হোসেন হিরনাল মাজারের সামনে পৌঁছালে শান্ত হত্যা মামলার আসামি নাঈম ফকির, রানা ফকির, ফরহাদ, অনিক ফকির, এনায়েত, শ্যামল ফকির, সজীব, সুমন মোল্লা, সানী মোল্লাসহ ৪/৫ জন বেশি অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে তাকে এলোপাথারিভাবে পিটিয়ে গুরুতর আহত করেন। এ সময় হামলাকারীরা আনোয়ার হোসেনের কাছ থেকে দোকানের মালামাল ক্রয়ের নগদ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেয়৷ আনোয়ার হোসেনের ডাক-চিৎকারে সালাউদ্দিন সরকার সহ আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারিয়া তাদেরকে মামলা তুলে নিতে হুমকি ধামকি প্রদান করেন। পরে তারা আনোয়ার হোসেনকে উদ্ধার করে নিয়ে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ ঘটনায় যুবদল নেতা আসাদ ফকির বলেন, আমি কক্সবাজার আছি। শুনেছি একটি সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে তর্ক বিতর্ক হলে আমার ছোট ভাই ও তার লোকজন আনোয়ার হোসেনকে মারধর করেছে। এটির দায়িত্ব আমি নিয়েছি তার চিকিৎসার ব্যবস্থা করেছি।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা না হবে৷
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত