প্রাণিসম্পদ অফিসে সাংবাদিক প্রবেশে বাধা, নেওয়া হয়নি কোনো ব্যবস্থা
রংপুরের তারাগঞ্জ উপজেলার প্রাণিসম্পদ দপ্তরে তিনজন জাতীয় দৈনিকের সাংবাদিকের সঙ্গে সরকারি কর্মকর্তার অসৌজন্যমূলক আচরণকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক মহলে উত্তেজনা বিরাজ করছে। ঘটনার ১০ দিন অতিবাহিত হলেও অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে এখনো কোন প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি।
১৮ জুন দুপুরে দৈনিক সকালের সময়, আমার দেশ ও কালবেলা পত্রিকার তারাগঞ্জ প্রতিনিধিরা তথ্য সংগ্রহের জন্য উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে গেলে উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মো. মামুনুর রশীদ রূঢ় ও কটূক্তিপূর্ণ আচরণ করেন। তিনি অনুমতি ছাড়া অফিসে প্রবেশে বাধা দেন। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা দ্রুত প্রাণিসম্পদ কার্যালয়ে এসে তীব্র প্রতিবাদ জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন এবং সরকারি তথ্য সংগ্রহকে সাংবাদিকদের সাংবিধানিক অধিকার বলে উল্লেখ করেন। এসময় প্রাণিসম্পদ কর্মকর্তা কেএম ইফতেখারুল ইসলামকে ঘটনাস্থলে ডাকা হয়। তিনি ঘটনাকে অনভিপ্রেত উল্লেখ করেন এবং সাংবাদিকদের আশ্বস্ত করেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের।
তবে ঘটনার ১০ দিন পার হলেও মামুনুর রশীদের বিরুদ্ধে এখনও কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ রয়েছে, মামুনুর রশীদ সরকারি নিয়ম লঙ্ঘন করে হাসপাতাল ক্যাম্পাসের গাছ কর্তন, প্রশিক্ষণ ও সভার খাবারের টাকা আত্মসাৎসহ বিভিন্ন অপকর্মে জড়িত।
সাংবাদিকরা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ও প্রাণিসম্পদ কর্মকর্তার অপসারণের দাবি জানিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে, রংপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সাইদকে ফোনে যোগাযোগ করলে তিনি ব্যস্ত থাকার কথা বলে কল শেষ করেছেন।
এমএসএম / এমএসএম
বাগেরহাট পৌর শহরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত
মনোহরগঞ্জ সন্তান ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী
আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক
তাড়াশে মাঠের ধান ঘরে তুলতে কৃষকের চরম দুর্ভোগ- রাস্তা তো নয় যেন পাকের জমি
চন্দনাইশে পৈতৃক ভিটায় ঘর করতে গিয়ে প্রতিবেশীর হামলার শিকার,আহত-৩
খালিয়াজুরীতে স্লীলতাহানির অভিযোগে থানায় মামলা
নেত্রকোণার মদনে গভীর রাতে ২০ টন সরকারি চাউলসহ ১টি ট্রাক আটক করেছে প্রশাসন
ঈদে আসছে রাণীশংকৈলের সেরা ২৫ মনের কালাবাবু, দাম ১০ লাখ মাত্র
ধোপাদহে রক্তাক্ত হামলা:রহিম সিকদারকে কুপিয়ে আহত, ঢাকায় প্রেরণ
দৃষ্টান্তমূলক সেবায় আইজিপি পদক পেলেন নেত্রকোণা মডেল থানার ওসি আল মামুন সরকার
কাপাসিয়ায় ৫ খুন: পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’, মোবাইল উদ্ধার
নাগরপুরে ১৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার