ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

 কমলগঞ্জে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ১৫-৯-২০২১ দুপুর ১:৩২

মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে ছেলে নন্দলাল রবিদাসের লাঠির আঘাতে বাবা শ্যামলাল রবিদাসের (৪৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে কমলগঞ্জের আলীগর চা বাগানের ফাঁড়ি চা বাগান কামারছড়া চা বাগানে এ ঘটনা ঘটে। নিহত শ্যামলাল কামারছড়া বাগানের শ্রমিক। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে নন্দলাল পলাতক রয়েছে।

চা শ্রমিকরা জানান, মঙ্গলবার সন্ধ্যা রাত সাড়ে ৭টায় শ্যামলাল তার স্ত্রী শনিছড়ির সাথে সাপ্তাহিক মজুরির টাকা নিয়ে ঝগড়া করেন। একপর্যায়ে ছেলে নন্দলাল মায়ের পক্ষ নিয়ে বাবার সাথে তর্কে জড়িয়ে পড়ে। কথা কাটাকাটির একপর্যায়ে ছেলে নন্দলাল তার হাতে থাকা লাঠি দিয়ে বাবা শ্যামলালের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শমসেরনগর ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মঙ্গলবার রাত ১টায় কমলগঞ্জ থানা পুলিশ নিহতের সুরতহাল তৈরি করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ‍আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে।

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ছেলেকে আটকের চেষ্টা চলছে।

জামান / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান