ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

পাটগ্রামে পরিবেশ বিধবংসী ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করলেন ইউএনও


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ৩০-৬-২০২৫ দুপুর ১২:৫১

লালমনিরহাটের পাটগ্রাম পৌর বাজার ও ব্যক্তি মালিকানাধীন দুটি নার্সারিতে অভিযান চালিয়ে ৬ হাজার ৪৪০ টি পরিবেশ বিধবংসী ইউক্যালিপটাস গাছের চারা জব্দ করে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।রবিবার (২৯জুন) বিকেলে উপজেলার পৌর বাজারসহ সুজন নার্সারি  ও ভাই ভাই  নার্সারিতে এ অভিযান পরিচালনা করেন পাটগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ ।

আদালত সূত্রে জানা যায়, পাটগ্রাম উপজেলার বিভিন্ন বাজারে পরিবেশ বিধবংসী ইউক্যালিপটাস গাছের চারা বিক্রি করছেন কিছু অসাধু ব্যবসায়ী ।রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কৃষি দপ্তরের সহযোগিতায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান চালান পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ । এ সময় ৬ হাজার ৪৪০ টি পরিবেশ বিধবংসী ইউক্যালিপটাস গাছের চারা জব্দ করা হয়। এর পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে  জব্দকৃত গাছের চারা ধ্বংস করা হয়। অভিযানকালে পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল গাফ্ফার উপস্থিত থেকে বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মোতাবেক পরিবেশ বিধবংসী ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন, সরবরাহ, বিক্রয় ও বিপনন  নিষিদ্ধ করা হয়। তাহারই অংশ হিসেবে উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি অফিসের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ বলেন, পরিবেশ বিধবংসী ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের রোপণ, উত্তোলন, সরবরাহ, বিক্রয় ও বিপনন  নিষিদ্ধ। পাটগ্রাম পৌর বাজারে ও ব্যক্তি মালিকানাধীন দুটি নার্সারিতে অভিযান চালিয়ে ৬ হাজার ৪৪০ টি পরিবেশ বিধবংসী ইউক্যালিপটাস গাছের চারা জব্দ করে ধবংস করা হয়েছে। পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।,

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু