ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধার,আটক ১


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৬-২০২৫ দুপুর ১২:৫৭

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশ শনিবার (২৯ জুন) ভোরে একটি চোরাই মোটরসাইকেল চক্রের হাত থেকে ১০টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করেছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, সদর মডেল থানার মহারাজপুর ইউনিয়নের মহারাজপুর মেলার মোড়ে জনৈক মেরাজ বিশ্বাসের আমবাগানে কয়েকজন ব্যক্তি চোরাই মোটরসাইকেল কেনাবেচা করছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোঃ বারিকুল ইসলাম (৩০)-কে আটক করে। এ সময় একটি রেজিস্ট্রেশনবিহীন ডিসকভার ডিটিএস ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ শিবগঞ্জ থানার মনোহরপুর গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে আরও ৯টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। উদ্ধারকৃত গাড়িগুলোর মধ্যে হিরো এইচএফ ডিলাক্স, টিভিএস স্ট্রাইকার, অ্যাপাচি আরটিআর ও হিরো স্প্লেন্ডর+ মডেলের মোটরসাইকেল রয়েছে। এসব গাড়ির মোট মূল্য প্রায় ৭ লাখ ৮০ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ৪৯ নম্বর মামলা (দণ্ডবিধির ৩৭৯/৪১৩ ধারা) রুজু করা হয়েছে। তদন্তকারী অফিসার এসআই মোঃ এনামুল হক জানান, আসামী ও তার সহযোগীরা বিভিন্ন থানা এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে বিক্রি করত। বাকি সন্দেহভাজনদের খুঁজে বের করতে তদন্ত চলছে। 

এমএসএম / এমএসএম

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা