ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নেছারাবাদে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু


বদরুজ্জামান সুজন, নেছারাবাদ photo বদরুজ্জামান সুজন, নেছারাবাদ
প্রকাশিত: ৩০-৬-২০২৫ দুপুর ৩:০

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) পৌরসভা এলাকায় শুরু হয়েছে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে জনস্বার্থে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ডেঙ্গুর বিস্তার রোধ, মশা নিধন এবং জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে শুরু হওয়া এই কার্যক্রমের নেতৃত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুল ইসলাম। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ডেঙ্গু একটি প্রাণঘাতী রোগ। একে প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এই অভিযানের আওতায় প্রতিটি ওয়ার্ডে ফগার মেশিন ব্যবহার করে মশা নিধনের কাজ চলছে। ড্রেন, নালা ও জলাবদ্ধ জায়গায় ছিটানো হচ্ছে কীটনাশক। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব ও পরিত্যক্ত পাত্রে যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সচেতনতামূলক প্রচারণাও চালানো হচ্ছে।

পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা নিয়মিতভাবে ওয়ার্ডভিত্তিক কাজ করছেন। স্থানীয় বাসিন্দাদেরও নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখার জন্য উৎসাহিত করা হচ্ছে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।

ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর, যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। এ মশা মূলত দিনের বেলায় কামড়ায় এবং জমে থাকা পরিষ্কার পানিতে জন্মায়। বর্ষাকালে এই রোগের প্রকোপ অনেক বেশি দেখা যায়। ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তির জ্বরের সঙ্গে মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, গাঁটে ব্যথা এবং রক্তক্ষরণের উপসর্গ দেখা দিতে পারে।

ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা। এজন্য প্রয়োজন নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নাগরিক সচেতনতা। বাড়ির ছাদ, ফুলের টব, ডাবের খোসা, টায়ার, ফ্রিজের নিচে পানি জমে থাকলে তা দ্রুত ফেলে দিতে হবে।

নেছারাবাদ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু সরকারি প্রচেষ্টা যথেষ্ট নয়, এই কাজে নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। সকলে সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।

এমএসএম / এমএসএম

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ