ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কালাইয়ে শ্যালকের ছুরিকাঘাতে দুলা ভাইয়ের মৃত্যু


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ৩০-৬-২০২৫ দুপুর ৩:৯

জয়পুরহাটের কালাইয়ে পারিবারিক বিরোধের জেরে শ্যালকের ছুরিকাঘাতে দুলাভাই নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার পুনট পাঁচপাইকা পশ্চিমপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন। নিহত শরিফুল ইসলাম (৫৫) বগুড়ার শিবগঞ্জ উপজেলার আপসোন গ্রামের বাসিন্দা। অভিযুক্ত শ্যালক জুয়েল রানা (৩২) উপজেলার পুনট পাঁচপাইকা গ্রামের জলিল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পারিবারিক এক বৈঠকে জুয়েলের মাদকাসক্তি নিয়ে আলোচনা চলছিল। সিদ্ধান্ত হয়, তাকে রিহ্যাবে পাঠানো হবে। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে জুয়েল উত্তেজিত হয়ে ওঠে এবং দুলাভাইদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে সে ছুরি হাতে ঘরের ভেতরে ঢুকে দুলাভাই শরিফুল ইসলামকে বগলের নিচে আঘাত করে। সঙ্গে সঙ্গে তিনি লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর পালানোর চেষ্টা করলে জনতা তাকে মাঠ থেকে ধরে ফেলে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এসময় উত্তেজিত জনতা জুয়েলের বাড়িতে হামলা চালিয়ে দুটি গরু, খাদ্যসামগ্রী ও আসবাবপত্র লুট করে।

কালাই থানার ওসি জাহিদ হোসেন বলেন, ঘাতককে আটক করে থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার