ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

নাগেশ্বরীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত


মজিবর রহমান, নাগেশ্বরী photo মজিবর রহমান, নাগেশ্বরী
প্রকাশিত: ৩০-৬-২০২৫ দুপুর ৪:৩৫

কুড়িগ্রামের নাগেশ্বরীতে "প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)" শীর্ষক প্রকল্পের আওতায় একদিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ জুন) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, উপজেলা মৎস্য কর্মকর্তা সাহাদত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা জামাল উদ্দিন, প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান শফিউল আলম শফি, কৃষক প্রতিনিধি ওমর আলী ও দুলাল মিয়া এবং বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।

কংগ্রেসে বক্তারা বলেন, PARTNER কর্মসূচির মাধ্যমে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং জলবায়ু সহনশীল টেকসই কৃষি গঠনে সরকারের পাশাপাশি অংশীজনদের সম্মিলিত ভূমিকা অপরিহার্য। এই কর্মসূচি গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।

কৃষি ও পুষ্টিনির্ভর সমন্বিত উদ্যোগে নারীর অংশগ্রহণ, স্থানীয় নেতৃত্বের বিকাশ এবং প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দেওয়ার ওপরও জোর দেন বক্তারা। কর্মসূচির মাধ্যমে স্থানীয় কৃষকদের উৎপাদনশীলতা বাড়বে এবং তাদের মধ্যে উদ্যোক্তা মনোভাব গড়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার

গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা

যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক

জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক

সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন

চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি