ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে দীর্ঘ ২৩ বছর পর জেলা বিএনপির সম্মেলন


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৩০-৬-২০২৫ বিকাল ৫:১

দীর্ঘ ২৩ বছর পর আগামী ২ জুলাই (বুধবার) সকাল ১০টায় পটুয়াখালী ব্যয়ামাগার মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পটুয়াখালী জেলা শাখার বহুল প্রতীক্ষিত ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিরে জেলা বিএনপির সর্বস্তরে সৃষ্টি হয়েছে উৎসাহ-উদ্দীপনা ও চাঞ্চল্য। ইতোমধ্যে জেলার ৮টি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীদের ব্যাপক প্রস্তুতি ও প্রচার-প্রচারণায় জমে উঠেছে রাজনৈতিক আবহ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নু, সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন, সহ-প্রচার সম্পাদক মো. আসাদুল কবির শাহীন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ।

সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া এবং সঞ্চালনায় থাকবেন সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।

জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনে জেলা ও উপজেলা পর্যায়ের প্রায় ১৪০০ জন কাউন্সিলর অংশগ্রহণ করবেন। দ্বিতীয় অধিবেশন, অর্থাৎ নেতৃত্ব নির্বাচন বিকেলে পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

এবারের সম্মেলনে তিনটি গুরুত্বপূর্ণ পদ—সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদের জন্য এক ডজনেরও বেশি নেতার নাম আলোচনায় রয়েছে। সভাপতি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন বর্তমান আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া, সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি এবং সদস্য মাকসুদ আহমেদ বায়জীদ পান্না মিয়া।

সাধারণ সম্পাদক পদের জন্য আলোচনায় আছেন পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন, মনিরুল ইসলাম লিটন, অ্যাড. তৌফিক আলী খান কবির, বাস মালিক সমিতির সভাপতি বশির আহমেদ মৃধা, মো. দেলোয়ার হোসেন খান নান্নু এবং অ্যাড. মোহসীন উদ্দিন।

সাংগঠনিক সম্পাদক পদে আলোচনায় রয়েছেন বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার ইমাম হোসেন নাসির, সাবেক জিএস আলমগীর হোসেন বাচ্চু, ভিপি শাহীন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন এবং অ্যাড. মাকসুদুর রহমান মাকসুদ।

২০০২ সালে সর্বশেষ পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এবং সাধারণ সম্পাদক হন স্নেহাংশু সরকার কুট্টি। দীর্ঘ সময় মেয়াদোত্তীর্ণ থাকার পর ২০২০ সালের ২ নভেম্বর আহ্বায়ক কমিটি গঠিত হয়, যার আহ্বায়ক করা হয় আব্দুর রশিদ চুন্নু মিয়াকে এবং সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টিকে।

বিএনপির তৃণমূলের অনেক নেতাকর্মী মনে করছেন, এই সম্মেলনের মাধ্যমে সংগঠন আরও সুসংহত হবে এবং আগামী দিনের আন্দোলন ও নির্বাচনের জন্য একটি শক্তিশালী নেতৃত্ব গড়ে উঠবে। ব্যালটের মাধ্যমে গঠিত নতুন নেতৃত্ব পটুয়াখালী বিএনপিকে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করবে—এমনটাই প্রত্যাশা করছে দলটির নেতা-কর্মীরা।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার