পটিয়ায় সহকারী জেলা তথ্য কর্মকর্তা নিজেই লাগাচ্ছেন পোস্টার-লিফলেট
পটিয়ায় সহকারী জেলা তথ্য কর্মকর্তা দীপক চন্দ্র দাশ একাই রিকসায় চড়ে দক্ষিণ চট্টগ্রামের ৮টি উপজেলায় মাইকিং, লিফলেট, পোস্টার বিতরণ করে ঘুরে বেড়াচ্ছেন। বিষয়টি নিয়ে উপজেলা বিভিন্ন কর্মকর্তাদের মাঝে হাস্যরসের জন্ম দিয়েছে। বিভিন্ন আড্ডা ও চা দোকানের সুধীজনের মধ্যে আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। শ্রমিক-কর্মচারীদের টাকা না দিয়ে সে নিজেই এ কাজ করে শ্রমিকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে তথ্য অফিসের কর্মচারীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
জানা যায়, করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণকে সচেতন করার জন্য বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণের নির্দেশনা রয়েছে। সে কাজগুলো করার জন্য সরকারিভাবে টাকা বরাদ্দ রয়েছে। সহকারী জেলা তথ্য কর্মকর্তা দীপক চন্দ্র দাশ শ্রমিক-কর্মচারীদের কাজে ব্যবহার না করে নিজেই রিকসায় চড়ে মাইকিং করে প্রচারণাসহ লিফলেট, পোস্টার, ফেস্টুন বিতরণ করে যাচ্ছেন, যা একজন জেলা মানের কর্মকর্তা হয়ে এ ধরনের কাজ করায় উপজেলার বিভিন্ন কর্মকর্তাদের মধ্যে হাস্যকরসহ আলোচনার বিষয়বস্তু হিসেবে পরিণত হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে তথ্য অফিসের কয়েকজন কর্মচারী বলেন, দক্ষিণ চট্টগ্রামের করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচার-প্রচারণার জন্য মাইকিং, লিফলেট, ফেস্টুন করার জন্য প্রথম পর্যায়ে মন্ত্রণালয় থেকে লক্ষাধিক টাকা বরাদ্দ পায়। ওই টাকা তিনি শ্রমিক-কর্মচারীদের না দিয়ে নিজেই কাজ করে হাতিয়ে নিচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে পটিয়ায় সহকারী জেলা তথ্য কর্মকর্তা দীপক চন্দ্র দাশ জানান, মাইকিং ও প্রচার-প্রচারণার জন্য কোনো সরকারি বরাদ্দ নেই। তবে প্রতি উপজেলার ৩০টি করে ফেস্টুন লাগানোর জন্য যাতায়ত খরচ দুই হাজার টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে এবং প্রতি ফেস্টুন ছাপানো খরচ ৪৫০ টাকা দেয়া হয়েছে। আমি নিজেই এই কাজ করে তদারকি করছি। এতেই আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খুশি।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন