তারাগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায়দের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ
রংপুরের তারাগঞ্জে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে গৃহ নির্মাণের জন্য প্রতি জনকে ২ বান্ডিল ঢেউটিন এবং ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও টাকার চেক বিতরণ করা হয়েছে। টিন বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রুবেল রানা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মোছাঃ রুম্মা আক্তার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে ২০টি পরিবারের মাঝে ২ বান্ডিল ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকার চেক বিতরন করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা জানান, কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়। জনপ্রতিনিধিদের মাধ্যেমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা অনুযায়ী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মানবিক সহায়তা কর্মসূচির ঢেউটিন ও অর্থ সহায়তা প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু