থ্রি জিরো পলিসি বিষয়ে সাউথইস্ট ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল সামিট
সাউথইস্ট ইউনিভার্সিটির (এসইইউ) স্কুল অফ বিজনেস, সিএসসিএ, এসবিআইএফ এবং এসইইউডিসি-এর সাথে কোলাবোরেশনে সোমবার, ৩০ জুন, ২০২৫ তারিখে সাউথইস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে দিনব্যাপী "থ্রি জিরো পলিসি বিষয়ক ইন্টারন্যাশল সামিট” আয়োজন করেছে।
সম্মেলনের উদ্বোধন করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোফাজ্জল হোসেন। প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান জনাব আশরাফুল হাসান, যিনি তাঁর আলোচনায় গ্রামীণ ব্যাংক প্রকল্প গড়ে তোলার অভিজ্ঞতা তুলে ধরেন। এই অধিবেশনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।
এ সম্মেলনে বিশ্বের ৬টি দেশের নীতিনির্ধারক, শিক্ষাবিদ, শিল্প বিশেষজ্ঞ, কূটনীতিক এবং যুব নেতৃবৃন্দসহ বিশিষ্ট বক্তারা সমবেত হন। এই অনুষ্ঠানটি শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ অর্জনের জন্য কার্যকর কৌশল প্রণয়নে তাগিদ দেয়।
সমাপনী অধিবেশনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে নবায়নযোগ্য শক্তি, টেকসই উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশে উদ্ভাবনী সমাধান ও টেকসই উন্নয়নে সহযোগিতার কথা বলেন। অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে রুফটপ সোলার প্যানেল স্থাপনের বিষয়েও তিনি আলোকপাত করেন। আগামী প্রজন্মের নেতা ও উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে সহযোগিতামূলক মনোভাবকে তিনি অপরিহার্য বলে উল্লেখ করেন।
নর্থ সাউথ ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য এবং গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টের মাননীয় চেয়ারম্যান জনাব রেজাউল করিম এতে বিশেষ বক্তব্য দেন এবং সাউথইস্ট ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য এই অধিবেশনের উদ্বোধনী বক্তব্য দেন।
সম্মেলনটি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং সম্মিলিত প্রচেষ্টা ও উদ্ভাবনী সমাধানের মাধ্যমে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে সাউথইস্ট ইউনিভার্সিটির প্রতিশ্রুতিকে তুলে ধরে।
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন