এনআরবিসি ব্যাংকের আমানত ২০ হাজার কোটি টাকার মাইলফলকে
এনআরবিসি ব্যাংকে গ্রাহকদের জমাকৃত আমানতের পরিমান ২০ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে। সোমবার, ৩০ জুন, ২০২৫ এনআরবিসি ব্যাংকের আমানতের পরিমান দাঁড়িয়েছে ২০ হাজার ১৪ কোটি টাকা। ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা ও বিশ্বাসের প্রতিফলনের এই দিনটিকে উদযাপন করেছে এনআরবিসি ব্যাংক। ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর উদযাপন অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, ডিএমডি কবীর আহমেদ ও হারুনুর রশীদসহ বিভাগীয় প্রধান এবং শাখা-উপশাখার ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো.তৌহিদুল আলম খান বলেন, সারা দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিন্ন ভিন্ন আর্থিক প্রয়োজন পূরণ করে গ্রাহকদের সন্তুষ্টি ও আস্থা অর্জন করেছে এনআরবিসি ব্যাংক। আমানতের এই মাইলফলক অতিক্রম এনআরবিসি ব্যাংকের প্রতি গ্রাহকদের সেই আস্থার প্রতিফলন। গ্রাহকরা তাদের কষ্টার্জিত অর্থের নিরাপদ স্থান হিসেবে এনআরবিসি ব্যাংককে বেঁছে নিয়েছেন। ব্যাংকের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত ও সহজ সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। এই অর্জনের জন্য সম্মানিত গ্রাহকবৃন্দ, নিয়ন্ত্রক সংস্থাসমূহ, উদ্যোক্তা, শেয়ারহোল্ডার এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, এনআরবিসি ব্যাংক সারাদেশে ১০৯টি শাখা এবং ৪১৩টি উপশাখার মাধ্যমে সকল শ্রেণি-পেশার মানুষদেরকে প্রয়োজন মাফিক ব্যাংকিং সেবা প্রদান করছে। প্রথাগত ব্যাংকিংয়ের পাশাপাশি শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবাও প্রদান করছে এনআরবিসি ব্যাংক।
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন