ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পটুয়াখালী জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনের নির্বাচন কমিশন গঠন


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১-৭-২০২৫ দুপুর ১১:৪০

আগামী ২ জুলাই বুধবার পটুয়াখালী জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনের জন্য তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে বলে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক জিপি, সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট আবদুল হক ফরাজীকে নির্বাচন কমিশনের চেয়ারম্যান করে, আ: করিম মৃধা কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো: মশিউর রহমান এবং একই বিভাগের সহকারী অধ্যাপক মো: নাসিরউদ্দিনকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট এ  নির্বাচন কমিশন গঠন করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে।

এদিকে ঐ প্রেস বিজ্ঞপ্তির আলোকে রাতে নির্বাচন কমিশনের চেয়ারম্যান এ্যাডভোকেট আবদুল হক ফরাজী এক নোটিশে কাউন্সিলে সভাপতি ও সাধারন সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের আগামীকাল ১ জুলাই ২০২৫ রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকা থেকে ১১ ঘটিকার মধ্যে তার নিজস্ব পুরান বাজারস্থ চেম্বারে আবেদন তথা মনোনয়ন পত্র জমা দেয়ার অনুরোধ জানিয়েছেন।

এদিকে আজ রাতে পটুয়াখালী জেলা বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় কালে এ কাউন্সিলের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক কেন্দ্রীয় কমিটির সদস্য মো: দুলাল হোসেন  এবং কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান জানান, পটুয়াখালী জেলা বিএনপির এ ত্রি-বার্ষিক সম্মেলনে দেড়হাজারের অধিক কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রদান করবেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মোশতাক আহম্মেদ, জাফরুল হাসান খোকন, মো: মিজানুর রহমান, খোন্দকার ইমাম হোসেন নাসির, পৌর বিএনপির সভাপতি মো: কামাল হোসেন, সাধারন সম্পাদক এ্যাডভোকেট  হুমায়ুন কবির, সাজিয়া মাহমুদ প্রমুখ।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার