ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১-৭-২০২৫ দুপুর ১১:৪২

চাঁপাইনবাবগঞ্জের আতাহার যুগী ডাইং এ " আমরা দুরন্ত, হতে চাই মুক্ত, আমরা আনব, নতুন দিগন্ত " এই প্রতিবাদী ও প্রেরণাদায়ী স্লোগান কে সামনে রেখে আজ পালিত হল ১৭০ তম মহান সাঁওতাল বিদ্রোহ দিবস। দিনটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মাঝি এবং পরগনা পরিষদের নেতৃবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সমাজসেবা অফিসার জনাব কাঞ্চন কুমার দাস, আরো উপস্থিত ছিলেন স্থানীয় সম্প্রদায়ের বিশিষ্ট নেতৃবৃন্দ, তরুণ - তরুণী, নারী, শিশু ও প্রবীণরা।

আলোচনা সভায় বক্তারা বলেন ১৮৫৫ সালের এই দিনে সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর নেতৃত্বে সাঁওতালেরা যে বিদ্রেহ শুরু করেছিল তা কেবল সংগ্রাম নয়, ছিল একটি জাতির মর্যাদা রক্ষার লড়াই। আজও সেই চেতনা আমাদের উজ্জীবিত করে।

আয়োজিত অনুষ্ঠানে উঠে আসে সাঁওতাল জনগোষ্ঠীর গৌরব উজ্জ্বল ইতিহাস, তাদের সংগ্রামী ঐতিহ্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্য। অনুষ্ঠানে স্থানীয় শিশু কিশোররা পরিবেশন করে ঐতিহ্যবাহী সাঁওতালি গান ও নৃত্য। এতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ।
অনুষ্ঠানের সহযোগিতা করেন এস আই এল ইন্টারন্যাশনাল বাংলাদেশ, যারা দীর্ঘদিন ধরে আদিবাসী ভাষা, সংস্কৃতি ও শিক্ষা উন্নয়নে কাজ করে আসছে। অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত সকলেই অঙ্গীকার করেন সাঁওতাল জনগোষ্ঠীর মর্যাদা ভাষা ও সংস্কৃতি রক্ষায় সবাই একসাথে কাজ করে যাবেন।

এমএসএম / এমএসএম

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা