কক্সবাজারে ১১ বিদ্রোহী প্রার্থীকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার
কক্সবাজার জেলার ১৪টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেয়ায় ১১ বিদ্রোহী প্রার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ। বুধবার (১৫ সেপ্টেম্বর) দলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীরা হলেন- টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী নুর হোসেন, হ্নীলা ইউনিয়নের কামাল উদ্দিন আহমদ, পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের মোহাম্মদ শহিদুল্লাহ বিএ., মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের মোশারফ হোসেন খোকন, মাতারবাড়ী ইউনিয়নের এনামুল হক রুহুল, মাস্টার মোহাম্মদ উল্লাহ, মাস্টার রুহুল আমিন, আবদুস সাত্তার, হোয়ানক ইউনিয়নের মীর কাসেম চৌধুরী, ওয়াজেদ আলী মুরাদ, কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের সিরাজদৌল্লাহ।
এছাড়া দলীয় প্রার্থীদের বিপক্ষে অবস্থান নেয়ায় টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাফর আলম (সাবেক উপজেলা চেয়ারম্যান), মহেশখালীর হোয়ানক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাফর আলম জহুরকেও সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এবং তাদের চূড়ান্তভাবে কেন বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় তাদের চূড়ান্তভাবে বহিষ্কারের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ বরাবর সুপারিশ পাঠানো হবে বলে জানিয়েছে জেলা আওয়ামী লীগ।
জামান / জামান
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত