ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

নেত্রকোনায় জমি সংক্রান্ত বিরোধে স্বামী-স্ত্রীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১-৭-২০২৫ দুপুর ১১:৪৫

নেত্রকোনা সদর উপজেলার বাহির চাপড়া গ্রামে পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে এক দম্পতি মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। হামলার শিকার গৃহবধূ মোছাঃ রেখা আক্তার (৩৫) ও তার স্বামী মোঃ আবুল কালাম (৪২) বর্তমানে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে স্থানীয় এলাকায়। 

হামলার অভিযোগ উঠেছে ভুক্তভোগী রেখা আক্তারের আত্মীয়দের বিরুদ্ধেই। এ ঘটনায় ২৯ জুন বিকেলে নেত্রকোনা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন রেখা আক্তার। অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন,মোঃ ফজলুর রহমান (৫৫),মোঃ নয়ন মিয়া (২৭),মোঃ জীবন মিয়া (২৩),মোছাঃ দোলেনা আক্তার (৪৭) ও মোছাঃ মনি আক্তার (২০)। অভিযুক্তরা সবাই একই গ্রামের বাসিন্দা এবং বাদীর আত্মীয়স্বজন।

রেখা আক্তার জানান,আমার মামা ও মামাতো ভাইবোনেরা দীর্ঘদিন ধরে জমি নিয়ে আমাদের সঙ্গে বিরোধ করে আসছে। আমরা একাধিকবার গ্রাম্য সালিশ করেছি,কিন্তু কোনো মীমাংসা হয়নি। এবার তারা আমাদের বাড়িতে এসে সরাসরি হামলা চালিয়ে রক্তাক্ত করেছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২৯ জুন বিকেলে বাদীর স্বামীকে উদ্দেশ করে গালিগালাজ শুরু করে অভিযুক্তরা। প্রতিবাদ করতেই তারা বাঁশের লাঠি, শোটা ও অন্যান্য অস্ত্র নিয়ে স্বামী-স্ত্রী দু’জনকে বেধড়ক মারধর করে। চিৎকার শুনে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় বাসিন্দা জোৎনা বলেন,জমি নিয়ে বিরোধ অনেকদিনের। তবে এবার যেন ভয়ংকর রূপ নিল।”

এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি মোঃ মামুন বলেন, দুই পরিবারের মধ্যে বহুদিন ধরেই জমি নিয়ে টানাপোড়েন চলছে। স্থানীয় ভাবে বারবার সালিশ হলেও সমাধান হয়নি। এখনকার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও ন্যাক্কারজনক। মানুষ আতঙ্কে আছে পারিবারিক বিরোধ যদি এমন হিংস্রতায় রূপ নেয়, তাহলে ভবিষ্যৎ আরো ভয়াবহ হবে।

অভিযোগ সূত্রে জানা যায়,অভিযুক্তরা জমি দখলের হুমকি দিয়েছে এবং পরবর্তীতে সুযোগ পেলে ভুক্তভোগী দম্পতিকে খুন করে লাশ গুম করবে বলেও হুমকি দেয়।অভিযুক্ত বিবাদী মোঃ ফজলুর রহমানের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহনেওয়াজ বলেন,অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা