ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২-৭-২০২৫ দুপুর ১:১৩

সিরাজগঞ্জের রায়গঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে রায়গঞ্জ পৌর জামায়াতের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৌর জামায়াতের আমীর মো. হোসেন আলীর সভাপতিত্বে, পৌর সেক্রেটারি মাওলানা আব্দুল হক সরকার ও সাবেক ছাত্রনেতা মনিরুল ইসলাম জাফরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন,এ জামায়াত মনোনীত সিরাজগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী প্রফেসর শায়খ ড. মাওলানা মোহাম্মদ আব্দুস সামাদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা নাসির উদ্দিন, রায়গঞ্জ উপজেলার আমীর মো. আলী মর্তুজা, নায়েবে আমীর মাওলানা আবুল কালাম বিশ্বাস, সেক্রেটারি ডা: এস এম মুনসুর আলী,  পৌর সভার সাবেক মেয়র মো. মোশাররফ হোসেন আকন্দ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. কামরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সহ প্রচার সম্পাদক মো. তরিকুল ইসলাম, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মাসুদ রানাসহ জামায়াতের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি করে শত শত ছাত্র-জনতাকে শহিদ করেছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। তাদের রক্তের মূল্য ইনশাআল্লাহ আমরা পরিশোধ করব এ দেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে। ষড়যন্ত্র করে জামায়াতের অগ্রযাত্রাকে রুদ্ধ করা যায়নি। বর্তমানেও কোন ষড়যন্ত্র হলে জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’ 

বক্তারা আরো বলেন, কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ এবং সন্ত্রাসী এ বিজয়কে নস্যাৎ করতে পারবে না। গণঅভ্যুত্থানের অর্জনকে কোনো অপশক্তি নষ্ট করতে চাইলে জামায়াতে ইসলামী ও দেশপ্রেমিক সচেতন নাগরিকেরা তা প্রতিহত করবে। 

এমএসএম / এমএসএম

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২