ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

৪৪তম বিসিএসে বড়লেখার দুই মেধাবী শিক্ষার্থীর সাফল্য


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২-৭-২০২৫ দুপুর ৩:৩৩

এবারের ৪৪তম বিসিএস পরীক্ষায় চূড়ান্ত ফলাফলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দুই মেধাবী শিক্ষার্থী সফলতা পেয়েছেন। গত ৩০ জুন সরকারি কর্ম কমিশন (পিএসসি) ঘোষিত সমাবেশে সারাদেশ থেকে ১৬৯০ জন প্রার্থীকে চূড়ান্ত নিয়োগের জন্য পিএসসির সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এর মধ্যে বড়লেখা উপজেলার দুই জন মেধাবী শিক্ষার্থী বিসিএসের চূড়ান্ত নিয়োগের সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তারা হচ্ছেন বিসিএস শিক্ষা ক্যাডারে সুমি বেগম ও সমবায় ক্যাডারে আরিফ আহমদ। তাদের এই সাফল্যে অর্জনে পরিবার, আত্নীয়-স্বজন, শিক্ষক-শিক্ষিকাসহ এলাকায় সবাই আনন্দিত। 

জানা যায়, আরিফ আহমদ ঢাকাস্থ পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ে এসিসটেন্ট ম্যানেজার পদে এবং সুমি বেগম ২০২৩ সাল থেকে ময়মনসিংহ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে কর্মরত আছেন। সুমি বেগম উপজেলার কলাজুরা গ্রামের মৃত ইসমাইল আলী ও করবুন নেছার চতুর্থ মেয়ে। ২০১০ সালে কলাজুরা হাজী আপ্তাব মিয়া উচ্চ বিদ্যালয় হতে গোল্ডেন এ-প্লাস ও নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজ থেকে ২০১২ সালে এইচএসসিতে ব্যবসায় শিক্ষা শাখায় সিলেট শিক্ষাবোর্ডে প্রথমস্থান অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে কৃতিত্বের সাথে মার্কেটিংয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।

এদিকে বিসিএস সমবায় ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আরিফ আহমদ উপজেলার চন্ডিনগর গ্রামের বশির উদ্দিন ও ফেরদৌসী বেগমের ছেলে। তিনি ২০১৩ সালে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ থেকে এ-প্লাস পেয়ে এইচএসসি পাশ করেন। ২০২১ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে কৃতিত্বের সাথে এমবিএ সম্পন্ন করেন। 

আরিফ আহমদ ও সুমি বেগমের কৃতিত্বে তাদেরকে অভিনন্দন জানিয়েছেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অরসরপ্রাপ্ত অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মো. নিয়াজ উদ্দীন, নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মোশাররফ হোসেন সবুজ, ব্যাংকার আজিজুল রহমান, আব্দুল কুদ্দুস, মাওলানা মুজাহিদ ইসলাম, আব্দুস সামাদসহ অনেকে।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা