ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

গোবিন্দগঞ্জে ৭ দোকানে অভিযান: ৪৩৪ বস্তা সার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা


মজিবর রহমান, নাগেশ্বরী photo মজিবর রহমান, নাগেশ্বরী
প্রকাশিত: ২-৭-২০২৫ দুপুর ৪:৪৮

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনুমোদনহীনভাবে সার বিক্রি, অবৈধ মজুত এবং ক্রয় রশিদ না রাখার অভিযোগে ৭টি সারের দোকানে অভিযান চালিয়েছে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার (১ জুলাই) রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত গোবিন্দগঞ্জ পৌরবাজার এলাকায় পরিচালিত এই অভিযানে ৪৩৪ বস্তা সার ও ৬,৯০০ কেজি ধানবীজ জব্দ করা হয়েছে। অভিযুক্তদের কাছ থেকে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান এই অভিযান পরিচালনা করেন। উপজেলা কৃষি কর্মকর্তা সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর গাইবান্ধা ক্যাম্পের মেজর ইনজামামুল আলম এর নেতৃত্বে ক্যাপ্টেন ইকরামুল হক, ওয়ারেন্ট অফিসার রাকিবুল আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাদিসুর রহমান সহ অন্যান্য সদস্যরা অভিযানে অংশ নেন।

অভিযানকালে পৌরবাজারের মেসার্স মাসুদ অ্যান্ড ব্রাদার্স, মেসার্স মদিনা ট্রেডার্স, গীতা সার ঘর, শ্রী অমরেন্দ্র নারায়ণ চাকী, মেসার্স জেনিন ট্রেডার্স, মেসার্স রুপালী সার ঘর ও মেসার্স প্রধান কৃষি সম্ভার—এই সাতটি দোকানে জব্দ ও জরিমানা কার্যক্রম পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই এসব দোকানে অনুমোদন ছাড়াই সার মজুত করে বেশি দামে বিক্রি এবং নিম্নমানের বীজ সরবরাহ করা হচ্ছিল, যা কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছিল। কৃষকদের স্বার্থ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এমএসএম / এমএসএম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ

কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ