অসাধু আমদানিকারকদের দৌরাত্ম্য, হুমকির মুখে দেশীয় কসমেটিকস শিল্প
অসাধু আমদানিকারকদের অনিয়ন্ত্রিত দৌরাত্ম্যে হুমকির মুখে পড়েছে দেশের সম্ভাবনাময় কসমেটিকস ও স্কিনকেয়ার শিল্প। এতে প্রতি বছর হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার পাশাপাশি বাড়ছে জনস্বাস্থ্যের ঝুঁকি। সংশ্লিষ্টরা বলছেন, এখনই কঠোর নজরদারি ও নীতিগত সহায়তা না দেওয়া হলে ধ্বংস হয়ে যাবে স্থানীয় শিল্প খাত।
বৃহস্পতিবার রাজধানীর কারওয়ানবাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সেমিনারে এ উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।
“কসমেটিকস ও স্কিনকেয়ার শিল্পখাতের রপ্তানি সম্ভাবনা: ভেজাল ও নিম্নমানের পণ্য আর নয়” শীর্ষক এ সেমিনারের আয়োজন করে অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশ (এএসবিএমইবি)।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান। তিনি বলেন, “ভোক্তা যেন প্রতারিত না হন—এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। ভেজাল ও নিম্নমানের পণ্য দেশের অর্থনীতি ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।”
চিত্রনায়ক মামনুন হাসান ইমন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)–এর তথ্য তুলে ধরে বলেন, “শুধু কালার কসমেটিকস আমদানিতে বছরে প্রায় ৫০০ কোটি টাকার পণ্য আসে, কিন্তু প্রকৃত পরিমাণ ১৬০০ কোটির কম নয়। এতে বছরে প্রায় ১১০০ কোটি টাকার রাজস্ব ফাঁকি হচ্ছে। অন্যদিকে দেশীয় একটি প্রতিষ্ঠান একাই দিয়েছে ১০০ কোটির বেশি ভ্যাট।”
সাবেক এফবিসিসিআই পরিচালক ইসহাকুল হোসেন সুইট বলেন, “যেখানে দেশেই মানসম্পন্ন পণ্য উৎপাদনের সক্ষমতা রয়েছে, সেখানে অসৎ উপায়ে আমদানি চালু থাকলে বিনিয়োগ ও শিল্পায়নে স্থবিরতা নেমে আসবে।”
আইবিএফবির সহসভাপতি এমএস সিদ্দিকী বলেন, “সরকার এখনই ব্যবস্থা না নিলে লক্ষাধিক মানুষ চাকরি হারাবে। এতে সামাজিক ও অর্থনৈতিক সংকট তৈরি হবে।”
ত্বক বিশেষজ্ঞ ডা. শারমিনা হক বলেন, “ভেজাল ও মানহীন কসমেটিকস পণ্য ব্যবহার করে অনেক মানুষ ত্বকের জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। স্থানীয় উৎপাদনকে উৎসাহিত করে মানসম্পন্ন ও নিরাপদ পণ্য নিশ্চিত করতে হবে।”
এএসবিএমইবি সাধারণ সম্পাদক জামাল উদ্দীন বলেন, “নীতিগত সহায়তা পেলে স্থানীয় কসমেটিকস শিল্প রপ্তানির নতুন দিগন্ত খুলে দিতে পারে। এক্ষেত্রে শুল্ক ফাঁকির অভিযোগে দুদককে তদন্তে নামার আহ্বান জানাচ্ছি।”
বক্তারা বলেন, জাতীয় রাজস্ব বোর্ড কসমেটিকস আমদানিতে নতুন শুল্ক কাঠামো চালু করলেও তা ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে অসাধু আমদানিকারক চক্র। ফলে দেশের সম্ভাবনাময় শিল্প খাত ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে।
আবিদ রহমান / এমএসএম
সিনেমার উন্নয়ন নিয়ে থালাপতির বড় ঘোষণা
ঈদ উল আজহায় প্রেক্ষাগৃহে ৫ সিনেমার লড়াই
দেশি-বিদেশি পণ্যের বিজ্ঞাপন নির্মাণে আলোচনায় নির্মাতা মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী
নুসরাত ফারিয়ার ‘লোকে বলে’র টিজার প্রকাশ
ঈদে আসছে ‘দেনা পাওনা’র ৭ পর্বের স্পেশাল
‘গ্রামের মানুষ এখন তুষিকে চিনে না, চিনে ওই পাগলীকে’
‘দাই দাই’ গানে ঝড় তুললেন শাকিরা-বার্না বয়
বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রোজিনা আক্তার এর "বড় মায়া লাগে বন্ধুরে" শিরোনামের মৌলিক গান
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
‘নিজের বিকৃত মুখ দেখলে খারাপ লাগে’
ঈদে আসছে নুসরাত ফারিয়ার গাওয়া নতুন গান