ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক বেবিচক চেয়ারম্যান হিসেবে যোগদান


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৪-৭-২০২৫ সকাল ৯:৫৭

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নতুন চেয়ারম্যান হিসেবে আজ ৩ জুলাই ২০২৫ তারিখে দায়িত্ব গ্রহণ করেছেন এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি। গতকাল বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক ১৯৮০ সালের ৮ জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে যোগ দেন এবং ১৯৯২ সালের ১৩ অক্টোবর রয়েল মালয়েশিয়ান এয়ার ফোর্স থেকে জেনারেল ডিউটিজ (পাইলট) শাখায় কমিশন লাভ করেন।

তার দীর্ঘ ও বর্ণাঢ্য পেশাগত জীবনে তিনি বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার এর এয়ার অফিসার কমান্ডিং হিসেবে দায়িত্ব পালন করেন।

একজন দক্ষ ফাইটার পাইলট হিসেবে তিনি ২,৯০০ ঘণ্টারও বেশি উড্ডয়ন সম্পন্ন করেছেন এবং ‘ক্যাটাগরি এ’ ফ্লাইং ইন্সট্রাক্টর হিসেবে সুপ্রতিষ্ঠিত। তিনি বিভিন্ন ধরনের বিমান চালিয়েছেন যার মধ্যে রয়েছে: SF-25C, PT-6, PILATUS PC-7, HPT-32 DEEPAK, Grob G-120TP, Fouga, L-39ZA, Yak-130, F-7MB, FT-7B এবং FT-7BG1।

এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক দেশ ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এর মধ্যে রয়েছে মালয়েশিয়ায় উন্নয়ন প্যারা জাম্প কোর্স, ভারতে ফ্লাইং ইন্সট্রাক্টর কোর্স এবং তুরস্কে ‘হাই জি’ কোর্স। তিনি মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং যুক্তরাষ্ট্রের ম্যাক্সওয়েল এয়ার ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি মিরপুরের ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে ওয়ার কোর্স এবং ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এনডিসি সম্পন্ন করেছেন।

তার বর্ণাঢ্য পেশাগত জীবনে তিনি বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর ১১ স্কোয়াড্রন, ২৫ স্কোয়াড্রন এবং ৩৫ স্কোয়াড্রন এর অফিসার কমান্ডিং হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার এবং বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক-এ ফ্লাইং উইং-এর অফিসার কমান্ডিং ছিলেন। বিমান সদর দপ্তরে পরিচালক (রিক্রুটমেন্ট) ও পরিচালক (বিমান পরিচালন) হিসেবে দায়িত্ব পালন ছাড়াও তিনি বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষা ও প্রশিক্ষণ সংশ্লিষ্ট দায়িত্বেও তিনি দক্ষতার ছাপ রেখেছেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে এয়ার উইং-এর ডাইরেক্টিং স্টাফ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজে আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে ডাইরেক্টিং স্টাফ (এয়ার) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক পৃথিবীর বিভিন্ন দেশে সফর করেছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তিনি ডিআর কঙ্গোতে বাংলাদেশ অ্যাভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিটের কন্টিনজেন্ট কমান্ডারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তার সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিনি ‘বিএসপি’ এবং ‘জিইউপি’ পদক অর্জন করেছেন।

এমএসএম / এমএসএম

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন