বাঘায় হ্যাকার আটক
রাজশাহীর বাঘা থানার ওসি মো. সাজ্জাদ হোসেনের দিকনির্দেশনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এম স্বপনের নেতৃত্বে এক টাকা লুটেরাকে (হ্যাকার) আটক কো হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোহদীপুর গ্রাম থেকে রফিকুল (২৫) নামে ওই হ্যাকারকে আটক করে থানায় আনা হয়। রফিকুল ইসলাম মোহদীপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে বলে জানা গেছে।
গোপন তথ্যের ভিত্তিতে এসআই এম স্বপন ও এসআই আ. রউফ টাকা লুটের হ্যাকারের কাজ করা অবস্থায় হাতেনাতে রফিকুলকে আটক করেন। এ সময় নগদ ৭৯ হাজার ৪০০ টাকা, ৩টি মোবাইল, ১৫টি সিমকার্ড, ৫ গ্রাম হেরোইন ও দুটি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, বাঘা উপজেলায় কোনো টাকা লুটেরাকে ছাড় দেয়া হবে না। থানা পুলিশের এ অভিযান চলমান রয়েছে শক্তভাবে। টাকা লুটের সময় মাদকসহ রফিকুলকে আটক করা হয়েছে গত রাত ৩টার দিকে। বুধবার (১৫ সেপ্টেম্বর) তার বিরুদ্ধে ডিজিটাল আইন ও মাদক নিয়ন্ত্রক আইনে দুটি মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হচ্ছে।
এমএসএম / জামান
আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার
ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ
আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি
ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত
ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু
নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার
পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার
শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন
সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক
গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.