নেত্রকোণায় যুবদল নেতা জাহাঙ্গীর আলম চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
নেত্রকোণা জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী ও প্রবীণ রাজনীতিবিদ মরহুম জাহাঙ্গীর আলম চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৪ জুলাই ২০২৫) সকাল ১১টায় নেত্রকোণা শহরের ছোট বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, নেত্রকোণা জেলা শাখা এই মাহফিলের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ডা. রফিকুল ইসলাম হিলালী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক এস.এম. শফিকুল কাদের সুজা এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. মনিরুজ্জামান দুদু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না।
বক্তারা মরহুম জাহাঙ্গীর আলম চৌধুরীর অবদান স্মরণ করে বলেন, তিনি ছিলেন একনিষ্ঠ দেশপ্রেমিক, সংগ্রামী রাজনীতিবিদ ও প্রকৃত মুক্তিযোদ্ধা। নেত্রকোণায় যুবদলের পথচলার সূচনায় তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য। অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়