টঙ্গীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪নং ওয়ার্ড আ’লীগের সদস্য সচিব হারুন অর রশিদের মাস্ক বিতরণ
বিশ্ব মহামারী করোনা ভাইরাসের কারণে দীর্ঘ ১৮ মাস পর স্কুল-কলেজ খোলার পর শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি পালনে স্বাস্থ্য সুরক্ষায় অ্যাসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন বাংলাদেশ টঙ্গী ইউনিট ৫০টি কোচিং সেন্টারের মাঝে ৫ হাজার মাস্ক বিতরণ করেছে। গতকাল মঙ্গলবার রাতে টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমী রোডের সংগঠনের কার্যালয়ে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আজমত উল্লা খানের দিকনির্দেশনায় ৫৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব হারুন অর রশিদের ব্যক্তিগত উদ্যোগে ৫০টি কোচিং সেন্টারে এ মাস্ক বিতরণ করা হয়।
অ্যাসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন বাংলাদেশ টঙ্গী ইউনিটের সভাপতি মাহফুজ উল্যাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মারুফের পরিচালনায় মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. নাসির উদ্দিন মোল্লা। আরো বক্তব্য রাখেন- গাজীপুর মহানগর বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মাস্টার, টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জামিল রায়হান, আব্দুল্লাহ আল রায়হান, অ্যাসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন বাংলাদেশ টঙ্গী ইউনিটের সহ-সভাপতি ও দি ঢাকা ক্যাডেট কোচিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক এরশাদ হোসেন আরশাদ, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মিনারুল ইসলাম, মুর্শেদ আলম, বনমালা কোচিং সেন্টারের নূরুল আমিন, নব ধারা একাডেমিক কেয়ারের ফয়জুর রহমান ফয়েজ, এডভান্স কোচিং সেন্টারের হাফিজুর রহমান, অভিনব কোচিং সেন্টারের মারুফ মোর্শেদ, মেধা বিকাশ কোচিং সেন্টারের তানভীর আহমেদ প্রমুখ।
এছাড়াও বিশ্ব মহামারী করোনা ভাইরাসের কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর স্কুল-কলেজ খোলার পর শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি পালনে স্বাস্থ্য সুরক্ষায় ৩০ হাজার মাস্ক বিতরণ করেন। গত রোববার গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আজমত উল্লা খানের সার্বিক তত্ত্বাবধানে মহানগর ৫৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব হারুন অর রশিদের ব্যক্তিগত উদ্যোগে ৫৪নং ওয়ার্ডের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাস্ক বিতরণ করেন।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- টঙ্গীর অন্যতম বিদ্যাপীঠ সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ, কাদেরিয়া টেক্সটাইল মিলস আদর্শ উচ্চ বিদ্যালয়, আল হেলাল একাডেমী, স্কয়ার স্কুল, গোল্ডেন লাইফ আইডিয়াল স্কুল, কনফিডেন্স স্কুল, মামদী মোল্লা উচ্চ বিদ্যালয়, খাঁপাড়া বিদ্যানিকেতন, পাইওনিয়ার স্কুল, মেরিট স্কুল, লেসন আইডিয়াল স্কুল, এক্সিসেলেন্ট স্কুল, আব্দুল মজিদ স্কুল এন্ড কলেজ, টঙ্গী কমার্স কলেজ, আউচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া বিভিন্ন মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও প্রতিষ্ঠানের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
এ সময় ৫৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব হারুন অর রশিদ বলেন, মহামারী করোনা ভাইরাসের সময় হতদরিদ্র অসহায় গরিব মানুষের মাঝে খাদ্যসামগ্রীসহ আর্থিক সহযোগিতা করেছি। মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আজমত উল্লা খানের নির্দেশে মাস্ক বিতরণসহ আগামীতে যে কোনো দুর্যোগে সামাজিক কাজে সহযোগিতা করে মানুষের সেবা করার অঙ্গীকারে বাংলাদেশ আওয়ামী লীগকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে নৌকার পক্ষে কাজ করে যাব।
এমএসএম / জামান
সরকারি মুকসুদপুর কলেজের সাবেক অধ্যক্ষ এ্যাড: রওশন আলী মিয়া আর নেই
পটুয়াখালী রেট ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন সম্পন্ন
মেহেরপুরে ডিলার পর্যায়ে ডিজেল বিক্রি: কৃষকের মুখে হাসি, প্রশাসনের কঠোর নজরদারি
চন্দনাইশে মাদ্রাসার অধ্যক্ষের অনিয়মের প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বাবুগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে চান রফিকুল ইসলাম রাফিল
সাতকানিয়ায়- স্কেভেটর বিকল অভিযানের আড়ালেই চলে ব্যাটারী বানিজ্য
চাঁদপুরে পুকুর থেকে ৪৫দিন বয়সী শিশুর মরদেহ উদ্ধার
না ফেরার দেশে সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন
মনপুরায় সাংবাদিককে মারধর-ছিনতাই, পুলিশের অভিযানে আটক ১
আত্রাইয়ে দোকান ঘরের সিঁদকেটে ৪ লাখ টাকার মালামাল চুরি
কালিয়ায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামি নান্নু গ্রেফতার