ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরে দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর উপহার দিল বিএনপি


আরিফ খান আবির photo আরিফ খান আবির
প্রকাশিত: ৫-৭-২০২৫ দুপুর ৩:৯

গাজীপুরের শ্রীপুরে জন্মগতভাবে দৃষ্টিপ্রতিবন্ধী একটি পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই পরিবারের আট সদস্যই দৃষ্টিপ্রতিবন্ধী এবং তাদের উপার্জনক্ষম কেউ না থাকায় দীর্ঘদিন ধরে তারা মানবেতর জীবনযাপন করছিলেন।

এমন খবর জানতে পেরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পরিবারটির জন্য একটি ঘর নির্মাণ করে দিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু।

আজ শনিবার (৫ জুলাই) বেলা ১১টার দিকে তিনি নিজে উপস্থিত থেকে ওই পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন। এতে পরিবারটির সদস্যদের মধ্যে স্বস্তি ও আনন্দের ভাব দেখা গেছে।

অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, "বিএনপি একটি মানবিক দল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। সেই ধারাবাহিকতায় এ পরিবারের ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের চিকিৎসার ব্যবস্থাও নেওয়া হয়েছে। দলের পক্ষ থেকে আমরা ভবিষ্যতেও এ পরিবারের পাশে থাকব।"

ঘর হস্তান্তরকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহউদ্দিন মীরধা, শ্রীপুর ইউসিসিএ’র চেয়ারম্যান সাংবাদিক মাহফুল হাসান হান্নান, রাজাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা আকরাম হোসেন এবং মাওনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ

বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত

কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা

আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান

বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ

তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ

ধুনটে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা উদযাপন

মানুষকে সচেতন করতে বর্জ্যের বিনিময়ে খাবার-গাছ দিচ্ছে ‘ক্লিন চাঁদপুর’

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ