মোরেলগঞ্জে মাদ্রাসা শিক্ষকের জমি দখলে হামলা, গাছ কর্তন
বাগেরহাটের মোরেলগঞ্জে এক মাদ্রাসা শিক্ষকের জমি দখলের উদ্দেশ্যে হামলা চালিয়ে গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা। শনিবার (৫ জুলাই, ২০২৫) বেলা ১১টার দিকে হোগলাবুনিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় শিক্ষক আব্দুল বারি বাদী হয়ে মহারাজ খানসহ চারজনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা গেছে, উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের নেছারিয়া আজহারিয়া নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক, ৭২ বছর বয়সী আব্দুল বারি। তার পৈতৃক জমির একটি অংশ দখলের উদ্দেশ্যে ঘটনার সময় শনিবার বেলা ১১টার দিকে একই গ্রামের প্রতিবেশী মহারাজ খানের নেতৃত্বে ৩০-৪০ জন ভাড়াটিয়া লোক এসে ওই শিক্ষকের জমির বেড়া ও তার কেটে সিরিজ গাছের ডালপালা কেটে ফেলে। এ সময় হামলাকারীদের বাধা দিলে শিক্ষক ও তার পরিবারকে ভয়ভীতি দেখিয়ে উঠিয়ে দেওয়া হয়।
ক্ষতিগ্রস্ত শিক্ষক আব্দুল বারি বলেন, "দাদা ও পিতার পাওয়া ৬৪ শতক জমিতে ৭০ বছর ধরে ভোগদখল করে আসছি। ১৭ শতক জমি নিয়ে মহারাজ খানের সাথে বিরোধ চলছে এবং আদালতে মামলাও রয়েছে। হঠাৎ করে আজ সকালে পরিকল্পিতভাবে ৩০-৪০ জন লোক নিয়ে এসে বেড়া কেটে সিরিজ গাছের ডালপালা কেটেছে। তারা ইট-খোয়া এনে রেখেছে, জোরপূর্বক জমি দখল করবে।" শিক্ষকের স্ত্রী রাফেজা আক্তার বলেন, পরিবার পরিজন নিয়ে তারা আতঙ্কে রয়েছেন। এই শিক্ষক পরিবারটি ন্যায়বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
এ বিষয়ে মহারাজ খান বলেন, তিনি কারও জমি জোরপূর্বক দখল করেননি। তার ক্রয়কৃত ২১ শতক ও পৈতৃক ২১ শতক, মোট ৪২ শতক জমিতে ঘর করার জন্য ইট-খোয়া তোলা হয়েছে। তার দাবি, শিক্ষক আব্দুল বারি তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অভিযোগ তুলছেন।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মতলুবর রহমান বলেন, "হোগলাবুনিয়ায় জমির বিরোধে সংঘর্ষের আশঙ্কায় শিক্ষকের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি শান্ত রয়েছে। তবে, স্থানীয়ভাবে নিষ্পত্তির জন্য উভয় পক্ষ সময় নিয়েছে।"
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার