উল্টো রথের মধ্য দিয়ে সন্দ্বীপ টাউন জগন্নাথ আখড়া মন্দিরের রথযাত্রা সম্পন্ন
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথদেবের রথযাত্রা সন্দ্বীপে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হয়েছে। আজ, শনিবার (৫ জুলাই), দুপুর ২টায় সন্দ্বীপ পৌরসভা ৩ নং ওয়ার্ডের জগন্নাথ আখড়া মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণিল শোভাযাত্রাটি বের হয়।
বর্ণিল সাজে সজ্জিত রথে জগন্নাথ দেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতি নিয়ে উল্টো রথের যাত্রা শুরু হয়। অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই ফিরতি রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। একই ওয়ার্ডে অবস্থিত সন্দ্বীপ টাউন জগন্নাথ দেবালয় সংসদের উদ্যোগেও উল্টো রথযাত্রা পালিত হয় এবং বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। সকালে বাল্যভোগের পর ভজন কীর্তন, ভোগ আরতি ও রথটানা অনুষ্ঠিত হয়। রথটানা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। নারী, পুরুষ, শিশু-কিশোরসহ অসংখ্য পুণ্যার্থী রথ টানায় অংশ নেন।
উল্টো রথযাত্রার সময় মন্দির কমিটির সাধারণ সম্পাদক মুকুল মজুমদার সহ মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, যুব কমিটির নেতৃবৃন্দ এবং সনাতনী সম্প্রদায়ের সম্মানিত ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন কানু সূত্রধর, মঙ্গল সূত্রধর, দিলিপ কুমার মালাকার, রাখাল মালাকার, ভুট্টো দে, জনি সূত্রধর, জ্যোতিষ জলদাস, দুঃখ হরণ জলদাস, রনজিত মালাকার সহ আরও অনেকে।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত