ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

পাটগ্রাম থানায় হামলা: বিএনপি-যুবদলের দুই নেতা বহিষ্কার


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ৫-৭-২০২৫ দুপুর ৪:৩৭

লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত দুই আসামিকে গত বুধবার (২ জুলাই) রাতে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ আরও তিনজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হলো। অন্যদিকে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপি ও যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৩ জুলাই) পাটগ্রাম থানায় পুলিশ বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও অনেককে আসামি করে একটি মামলা দায়ের করে। এই মামলার নামীয় আসামিদের বেশিরভাগই স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী।

আসামি ছিনিয়ে নেওয়া এবং থানায় হামলা-ভাঙচুরের ঘটনায় সম্পৃক্ত থাকায় শুক্রবার (৪ জুলাই) রাতে পাটগ্রাম উপজেলা বিএনপির সাবেক সদস্য বাদশা জাহাঙ্গীর মোস্তাজির চপল এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হোসেন রাব্বিকে নিজ নিজ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি ও কেন্দ্রীয় যুবদল। লালমনিরহাট জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন ও কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার কারণে তাদের বহিষ্কারের কথা উল্লেখ করা হয়েছে। পাটগ্রাম থানা-পুলিশের দায়ের করা মামলার প্রধান আসামি বাদশা জাহাঙ্গীর মোস্তাজির চপল এবং দুই নম্বর আসামি মাহমুদ হোসেন রাব্বি।

থানা-পুলিশ সূত্র জানায়, ৩ জুলাই রাতে পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) হামিদুর রহমান প্রধান বাদী হয়ে এই মামলাটি করেন। এতে থানায় হামলা-ভাঙচুর, আসামি ছিনিয়ে নেওয়া, সরকারি কাজে বাধা, হত্যার উদ্দেশ্যে সরকারি কর্মচারীকে মারধর, সরকারি সম্পদের ক্ষতি ও চুরি এবং ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়েছে।

শুক্রবার রাতে ও শনিবার দিনে পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত এবং মামলার ২৭ নম্বর আসামি সাবেক ছাত্রদল নেতা সোহেল রানা ও পুলিশের তদন্তে প্রাপ্ত অজ্ঞাতনামা আসামিদের মধ্যে রাবিউল ইসলাম এবং মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।

এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, "আদালতের সাজাপ্রাপ্ত আসামি সোহেল রানা ও অজ্ঞাতনামা রাবিউল ইসলাম এবং মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশি প্রহরায় তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।"

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ

হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা

উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ: মূলহোতা আব্দুস সালাম গ্রেফতার

চাঁদপুরে ১০ বছর বয়সেই কুরআনের হিফজ সম্পন্ন করল আশ্রাফ