ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জের পল্লী উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ: নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৫-৭-২০২৫ দুপুর ৪:৪৫

সিরাজগঞ্জের রায়গঞ্জে পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের সংবাদ প্রকাশের পর তিনি সেই সংবাদের প্রতিবাদ জানিয়ে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করছেন। একই সঙ্গে কতিপয় রাজনৈতিক ব্যক্তির হস্তক্ষেপ কামনায় তিনি বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ শুরু করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার (৩ জুলাই, ২০২৫) রায়গঞ্জ উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে সরকারি খাদ্য গুদামে ধান বিক্রির অভিযোগে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদ প্রকাশের জেরে তিনি স্থানীয় সাংবাদিকদের নানাভাবে 'ম্যানেজ' করার চেষ্টা করেন। তার সকল চেষ্টা ব্যর্থ হওয়ার পর তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট শরণাপন্ন হন এবং সেখানেও সাংবাদিকদের 'ম্যানেজ' করার চেষ্টা করেন।

স্থানীয় সাংবাদিকেরা কোনো আপস না করে চলে আসেন। পরবর্তীতে তিনি বিভিন্ন মহলে যোগাযোগ করে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত একটি দৈনিকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানান। সেখানে প্রতিবেদকের কোনো বক্তব্য না থাকায় প্রবীণ গণমাধ্যম কর্মীরা এটিকে একতরফা বক্তব্য হিসেবে মনে করছেন।

রায়গঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন অফিসের ওই কর্মকর্তার সংবাদ প্রকাশের পর তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড হলে সচেতন মানুষের মধ্যে অনেকেই পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলামের নানা অনিয়ম ও দুর্নীতির কথা মন্তব্য করে জানান।

উল্লেখ্য, এই কর্মকর্তা ২০২১ সাল থেকে রায়গঞ্জ উপজেলায় পল্লী উন্নয়ন কর্মকর্তা হিসেবে নিয়োজিত রয়েছেন। গত ৫ আগস্ট সরকার পতনের পর তার বদলির আদেশ আসে। কিন্তু তিনি বিভিন্নভাবে তদবির করে সেই বদলির আদেশকেও 'ম্যানেজ করে' বহাল তবিয়তে রয়েছেন। চাকরির জীবনে বদলি থাকবেই—এই নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি কর্মরত রয়েছেন, যা সচেতন মহলের মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, সংবাদ প্রকাশের পর ওই সাংবাদিকেরা তার সাথে বসতে চেয়েছিলেন। প্রকাশিত সংবাদের প্রতিবাদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "আমার কিছু বলার নাই। আমি সম্পাদকের কাছে আবেদন পাঠিয়েছি। তিনি সব করেছেন।"

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ন কবির বলেন, "সাংবাদিকেরা নন। পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম আমাকে বলেছিলেন সাংবাদিকেরা ঝামেলা করছে। তাই আপনি একটু তাদের নিয়ে বসার ব্যবস্থা করেন। তারপরই আমি আরডিও শফিকুল ইসলামের অনুরোধে আমার অফিসে ওই সাংবাদিকদের ডাকি। আলোচনা শেষে সাংবাদিকেরা আমার অফিস থেকে চলে যান।"

এমএসএম / এমএসএম

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২