ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

অভয়নগরে দুর্নীতির বিরুদ্ধে সততা সংঘের বিতর্ক প্রতিযোগিতা


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ৫-৭-২০২৫ দুপুর ৪:৪৬

যশোরের অভয়নগরে সততা সংঘের সদস্যদের অংশগ্রহণে দুর্নীতির বিরুদ্ধে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) দুপুরে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় যশোরের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

চারটি মাধ্যমিক বিদ্যালয়ের সততা সংঘের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেয়। এতে কম্পিউটার লিট্ল জুয়েল্স স্কুল প্রথম স্থান অর্জন করে, নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় ২য়, আকিজ আইডিয়াল স্কুল ৩য় এবং রাজঘাট জাফরপুর মাধ্যমিক বিদ্যালয় ৪র্থ হয়। শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় দলের অধিনায়ক ফাতিমা সাকিব লিরাকে সেরা বক্তা হিসেবে পুরস্কৃত করা হয়। এছাড়া প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একটি করে বকুল গাছের চারাও দেওয়া হয়।

বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল মতলেব সরদার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল। দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় যশোরের সহকারী পরিচালক আল আমিন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুনীল দাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় যশোরের উপসহকারী পরিচালক কৃষ্ণপদ বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, শিক্ষক মাহবুব হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের প্রতিনিধি মাসুদ তাজ, অভিভাবক তমিজ উদ্দিন গাজী প্রমুখ।

অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদপত্র, মেডেলসহ বিভিন্ন শিক্ষাউপকরণ দেওয়া হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়ন ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার