ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মদনে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ: নারীসহ ৪ জন আহত


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ৬-৭-২০২৫ দুপুর ১২:২১

নেত্রকোনার মদন উপজেলার চানগাঁও ইউনিয়নের হাঁসকুড়ি গ্রামে জমি ও পারিবারিক বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষে নারীসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গত ২৭ জুন (২০২৫) বিকেল ৩টা ৩০ মিনিটে এই ঘটনা ঘটে। অভিযোগকারী ইমরুল হাসান জানান, তার ভাতিজা মাসুম মিয়া (১৪) এর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়াকে কেন্দ্র করে বিবাদী আইনাল হক তাকে হেনস্থা করতে গেলে সে পালিয়ে যায়। এরপর থেকেই তাদের পরিবারকে অভিযুক্তরা হুমকি দিয়ে আসছিল।

ঘটনার দিন পূর্বপরিকল্পিতভাবে রামদা, বল্লম, লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে প্রায় ১৪ জনের একটি দল ইমরুল হাসানের বাড়িতে হামলা চালায়। এ সময় ইমরুল, তার ভাই মামুন মিয়া এবং মা শামসুন্নাহার গুরুতর আহত হন। বিশেষ করে শামসুন্নাহারের মাথায় রামদা ও মুখে ইটের আঘাতে দাঁত ভেঙে যায় এবং তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

হামলাকারীরা বাদীর ছোটবোনের প্রায় দুই লাখ টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং ঘরের সুকেস ভেঙে গরু বিক্রির এক লাখ পঁচাত্তর হাজার টাকা চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। এছাড়া, ঘরবাড়ি ভাঙচুর ও আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পরে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের মধ্যে অন্তত তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের পক্ষে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, উভয় পক্ষ থেকে মামলা করা হয়েছে এবং মামলার তদন্ত চলছে।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত