ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ভিত্তিহীন দাবি


আক্কেলপুর প্রতিনিধি  photo আক্কেলপুর প্রতিনিধি
প্রকাশিত: ৬-৭-২০২৫ রাত ৯:৩৭

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রোয়াড় আবাসন প্রকল্পের পুকুর ইজারা নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা আমিনুর রহমান ছোয়াত ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান মুন্নার বিরুদ্ধে তোলা চাঁদা দাবির অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। রবিবার (৭ জুলাই, ২০২৫) সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আবাসনের এক পক্ষ থেকে এই দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে আবাসনের বাসিন্দা আব্দুল হান্নান লিখিত বক্তব্যে জানান, আবাসন প্রকল্পের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে গোপনে কৃষক দলের নেতা আবুল কালাম আজাদ এক আওয়ামী লীগের নেতাকে সাথে নিয়ে নয় লাখ টাকায় পুকুরটি ইজারা নিয়েছেন। ইজারার মোট টাকার মধ্যে দুই লাখ টাকা পুকুর পাড় সংস্কারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেওয়ার কথা থাকলেও তা এখনও জমা দেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন, আবুল কালাম ওই সংস্কারের টাকা আত্মসাতের পরিকল্পনা করছেন এবং বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদা দাবির অভিযোগ তুলে রাজনৈতিক উদ্দেশ্যে সংবাদ সম্মেলন করিয়েছেন।

রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান ছোয়াত বলেন, "কৃষক দলের নেতা ও কুখ্যাত দাদন ব্যবসায়ী আবুল কালাম আজাদ আমাদের রাজনৈতিকভাবে হেয় করতে আবাসনের একটি পক্ষকে ব্যবহার করে মিথ্যা অভিযোগে সংবাদ সম্মেলন করিয়েছেন। আমাদের বিরুদ্ধে তোলা চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।" স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান মুন্নাও তার বিরুদ্ধে ওঠা চাঁদা দাবির অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেন।

অন্যদিকে, কৃষক দলের নেতা আবুল কালাম আজাদ জানান, নিয়ম অনুযায়ী আবাসন প্রকল্পের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে সমিতির লোকজন পুকুরটি ইজারা নিয়েছে এবং তার এখানে কোনো সংশ্লিষ্টতা নেই। আবাসনের একটি পক্ষ পুকুরটি ইজারা না পাওয়ায় তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।

আবাসন প্রকল্পের সাধারণ সম্পাদক আব্দুর রহিম জানান, পুকুর ইজারা নিয়ে প্রকল্পের ৩২ ঘরের মধ্যে ২৫ ঘর একত্র হয়ে মাছ চাষের জন্য ইজারা নিয়েছে। তবে বাকি সাত ঘর বাধা দিয়ে বিএনপির কয়েকজন নেতার সাথে মিলিত হয়ে চাঁদা দাবি করেছে। চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দলের নেতা মুন্না আবাসনের সভাপতি ইদ্রিস আলীকে মারধর করেছেন, যিনি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম বলেন, "আবাসনের একটি পক্ষ নয় লাখ টাকায় পুকুর ইজারা নিয়েছে। তাদের মধ্যে বিরোধ থাকায় পুকুরপাড় সংস্কারের জন্য দুই লাখ টাকা উপজেলা পরিষদের ব্যাংক হিসাবে জমা দেওয়ার শর্ত ছিল, যা এখনও জমা পড়েনি।"

এমএসএম / এমএসএম

দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত

শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার

৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার

বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা

পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র‍্যালি ও বৃক্ষরোপণ

চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত

তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস

হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত

‎চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা

মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত

মুকসুদপুরে কেন্দ্রুয়া গ্রাম যাকাত ফাউন্ডেশন বৃক্ষরোপণ ও কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচির উদ্ধোধন