ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

অসুস্থ তাসলিমার পাশে দাঁড়াল ‘স্বপ্ন’ পরিবার


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৬-৭-২০২৫ রাত ৯:৪৯

খুলনার সোনাডাঙ্গা ‘স্বপ্ন’ আউটলেটের সামনে অসুস্থ অবস্থায় পড়ে থাকা ৫০ বছর বয়সী তাসলিমা খাতুনের পাশে দাঁড়িয়েছে ‘স্বপ্ন’ পরিবার। গত ২ জুলাই তাকে গুরুতর অসুস্থ অবস্থায় মাথায় আঘাত নিয়ে পড়ে থাকতে দেখেন আউটলেটটির কর্মীরা, যাদের ‘স্বপ্নযোদ্ধা’ বলা হয়।

‘স্বপ্ন’র কর্মীরা তাসলিমা খাতুনকে প্রথমে জুস ও খাবার দেন। পরে দেখা যায়, তার মাথার ক্ষত শুকিয়ে সেখানে পোকা ধরেছে এবং তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।

বিষয়টি ‘স্বপ্ন’র ক্রাইসিস ম্যানেজমেন্ট, রিকোভারি এবং কমপ্লাইন্স-এর হেড অব অ্যাডমিনিস্ট্রেশন মোহাম্মদ মাসুম বিল্লাহর নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসিরের সঙ্গে আলোচনা করেন। নাসিরের নির্দেশে দ্রুত তাসলিমার চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ সময় ‘স্বপ্ন’র কর্পোরেট অ্যাফেয়ার্স-এর প্রধান ড. সোহেল মঈনউদ্দিন শৈবালও উপস্থিত হন। তাসলিমাকে হাসপাতালে ভর্তিতে সহযোগিতা করার জন্য পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের প্রতি ‘স্বপ্ন’ কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

‘স্বপ্ন’র ম্যানেজিং ডিরেক্টর সাব্বির হাসান নাসির বলেন, "আমরা স্বপ্নযোদ্ধারা আমাদের সাধ্য অনুযায়ী যেকোনো দুঃস্বপ্নের বিরুদ্ধে যুদ্ধ করে যাই। একজন মা পরিবারের, সমাজের কেন্দ্র। আমি আইন প্রয়োগকারী সংস্থাকে ধন্যবাদ জানাই আমাদের পাশে থেকে এই দুস্থ মা-এর পাশে দাঁড়ানোর জন্য।" তিনি তাসলিমার মাথায় আঘাতের বিষয়টি খতিয়ে দেখার জন্য আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, ৪ জুলাই (২০২৫) থেকে তাসলিমা খাতুন খুলনায় চিকিৎসা সেবা পাচ্ছেন।

এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন