১০ মহররমে ছারছীনার পীর আল্লামা শাহ মোহেব্বুল্লাহ (রহ.)-এর প্রথম মৃত্যুবার্ষিকী পালন
ছারছীনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা শাহ সুফি হযরত মাওলানা নেছারুদ্দিন (রহ.) উপমহাদেশের আধ্যাত্মিক ইতিহাসে এক অনন্য নাম। তার স্থাপিত ভিত্তির উপর দাঁড়িয়ে পীর মোহেব্বুল্লাহ (রহ.)-এর পিতা, হযরত মাওলানা শাহ আবু জাফর মোহাম্মদ ছালেহ (রহ.), ছারছীনা দরবারকে এক অভূতপূর্ব উচ্চতায় পৌঁছে দেন। এই মহান পূর্বসূরীদের আদর্শেই বেড়ে ওঠেন আল্লামা মোহেব্বুল্লাহ (রহ.), যিনি নিজ গুণে পরিণত হন আধ্যাত্মিকতা, প্রজ্ঞা, মানবতা এবং রাষ্ট্রচিন্তার এক দুর্লভ প্রতিমূর্তিতে।
পীর সাহেব এমন এক আধ্যাত্মিক রাহবার ছিলেন, যিনি তার অনুসারীদের ব্যক্তিগত অবস্থা বুঝতেন অদ্ভুত প্রজ্ঞায়। তিনি একাই প্রায় ৩৫০০ দ্বীনি মাদরাসা প্রতিষ্ঠা করেছেন। তার পিতা ও দাদার মাধ্যমে এই সংখ্যাটি প্রায় ৮০০০-এ পৌঁছে যায়। বাংলাদেশে ইসলামি শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় এই পরিবারটির অবদান অনস্বীকার্য।
যদিও তিনি দলীয় রাজনীতিতে সরাসরি জড়িত ছিলেন না, তবুও দেশের রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সকলেই তার কাছে পরামর্শ ও দোয়ার আশায় আসতেন। তিনি ছিলেন ইসলাম, রাষ্ট্র ও মানবতার স্বার্থে একটি নিরপেক্ষ, দৃঢ় এবং ভারসাম্যপূর্ণ কণ্ঠ। তিনি ছিলেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমির, বাংলাদেশ জমিয়াতুল মুদাররেসিনের প্রধান পৃষ্ঠপোষক, এবং মসজিদে গাউসুল আজম কমপ্লেক্সের মুতাওয়াল্লী।
মৃত্যুর কিছু মাস আগেই এক মাহফিলে তিনি বলেছিলেন, "এই মাহফিলই হয়তো আমার শেষ মাহফিল।" সেই কথার ঠিক এক বছর পর, আল্লাহর অনুপম ব্যবস্থাপনায় তিনি ১০ই মহররমে ইন্তেকাল করেন। তার জানাজা দেশের ইতিহাসের অন্যতম বৃহত্তম জনসমাবেশে পরিণত হয়—যেখানে রাষ্ট্রীয় বাধা, চলমান অবরোধ বা মাইকিং-এর সীমাবদ্ধতাও জনস্রোত থামাতে পারেনি।
মরহুম পীর সাহেবের ইন্তেকালের পর, ছারছীনা দরবারের বর্তমান পীর হিসেবে দায়িত্ব নিয়েছেন তার উত্তরসূরি, শাহ আবু নছর নেছারুদ্দিন আহমদ হোসাইন (মা. জি. আ.)। তার নেতৃত্ব ইতোমধ্যেই দেশে-বিদেশে প্রশংসিত হচ্ছে এবং জনমানুষের আস্থা, ভালোবাসা ও ইসলামি জাগরণে নতুন আশার আলো ছড়াচ্ছে।
আল্লাহ তায়ালা এই মহান অলিকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকামে আসীন করুন, এবং আমাদেরকে তার দেখানো হক ও ইখলাসের পথে অবিচল রাখুন। আমিন।
এমএসএম / এমএসএম
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত