পাটগ্রাম থানায় হামলা: আরও ৫ আসামি গ্রেপ্তার
লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ আরও ৫ আসামিকে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে ও রবিবার (৬ জুলাই, ২০২৫) সকালে পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: রেস্তোরাঁ শ্রমিক দলের সদস্য ও ভ্রাম্যমাণ আদালতে এক মাসের সাজাপ্রাপ্ত আসামি বেলাল হোসেন, পৌর ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি খাইরুল ইসলাম (৩৪), সাধারণ সম্পাদক লাজু হোসেন (২৮), পৌর ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য মিজানুর রহমান (২৮) এবং সন্দেহভাজন আসামি জুলফিকার আলী (২৩)।
এ নিয়ে গত চারদিনে পাটগ্রাম থানার মামলায় মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, "পাটগ্রাম থানায় পুলিশের করা মামলায় ২৭ জন নামীয় আসামির মধ্যে এই পাঁচজনসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে প্রচেষ্টা চলছে।"
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন