ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সাবেক মেয়র প্রশান্ত কুমার রায় টঙ্গী থেকে গ্রেফতার


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ৭-৭-২০২৫ দুপুর ১২:১

নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং নেত্রকোণা পৌরসভার সাবেক মেয়র প্রশান্ত কুমার রায়কে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৬ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রশান্ত কুমার রায়ের বিরুদ্ধে নেত্রকোনা জেলায় সাত থেকে আটটি নাশকতা, ভাঙচুর ও উসকানিমূলক কর্মকাণ্ডের মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ জুন প্রশান্ত কুমার রায় নেত্রকোনা শহরের ছোট বাজারে আওয়ামী লীগের ক্ষতিগ্রস্ত দলীয় কার্যালয়ের সামনে একটি সমাবেশ করেন এবং এর আগে একটি ঝটিকা মিছিল বের করেন। ওই মিছিল ও সমাবেশের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, তিনি বক্তব্য রাখছেন এবং কয়েকজন সমর্থক মিছিল করছেন।

এই ঘটনার পর প্রশান্ত কুমার রায়ের কর্মকাণ্ড নিয়ে পুলিশ প্রশাসন, আওয়ামী লীগের একাংশ এবং ভুক্তভোগী ব্যক্তি ও দলগুলোর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। তার বিরুদ্ধাচরণ ও দলের ভেতরে সংঘাতমূলক আচরণের কারণে দলীয় ও প্রশাসনিক মহলে চাপ তৈরি হয়, যার পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে ধরতে তৎপর হয়।

ওসি কাজী শাহনেওয়াজ আরও জানান, বিভিন্ন প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রাতেই তাকে নেত্রকোনায় আনা হয় এবং সোমবার (৭ জুলাই) আদালতে সোপর্দ করা হবে।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত