ফের এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। ২০২১ সালের শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য প্রতিষ্ঠান থেকে এসএমএস পাঠানোর সময় নির্ধারণ করা হয়েছে ১৬ থেকে ২২ সেপ্টেম্বর। এসএমএস পাওয়ার পর শিক্ষার্থীদের ২৬ নভেম্বর পর্যন্ত ফি পরিশোধের সময় দেওয়া হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্য প্রতিষ্ঠান থেকে এসএমএস পাঠানোর সময় ১৬ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর করা হয়েছে। এসএমএস পাওয়ার পর শিক্ষার্থীদের ফি পরিশোধের সময় ২৬ নভেম্বর পর্যন্ত। কোনও শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণে ব্যর্থ হলে এর দায়ভার সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকেই বহন করতে হবে।
এর আগে আরও দুই দফা সময় বাড়ানো হয়েছিল। গত ৩১ জুলাই এক বিজ্ঞপ্তিতে ১২ আগস্ট থেকে ২৫ আগস্টের মধ্যে প্রতিষ্ঠানের অনলাইনে পরীক্ষার্থী নির্বাচন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়। পরীক্ষার্থীকে ৩০ আগস্টের মধ্যে পরীক্ষার ফি দিতে বলা হয়েছিল। এরপর গত ২৫ আগস্ট এক নির্দেশনায় ফরম পূরণের সময় বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়। আর এসএমএস পাওয়ার পর শিক্ষার্থীদের ৪ সেপ্টেম্বর পর্যন্ত ফি পরিশোধের সময় বাড়ানো হয়েছিল।
প্রীতি / জামান
মাদকসহ পাবিপ্রবির দুই শিক্ষার্থী আটক, ৬ ঘণ্টা পুলিশ হেফাজতে
বাকৃবির ৬৬ তম প্রতিষ্ঠাদিবস উদযাপন
কুবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইয়াছিন-তামিম
বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠাদিবসে শহীদ নাজমুল আহসান হলে বৃক্ষরোপণ কর্মসূচি
মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে : ববি হাজ্জাজ
পবিপ্রবির ছয়টি স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছিনতাইয়ের শিকার এক শিক্ষার্থী
কুবির নতুন সহকারী প্রক্টর মঞ্জুর হোসেন ও হালিমা আক্তার
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল
ওয়ালটন হাইটেক শিল্প পরিদর্শনে জাককানইবি শিক্ষার্থীরা
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাবিপ্রবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ
খালেদা জিয়ার নাম থাকায় বদলে যায় বিশ্ববিদ্যালয়ের নকশা